সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সব রকমের উগ্রতা শক্ত হাতে মোকাবিলা করতে হবে: ফেসবুক পোস্টে ড. শামারুহ

সমাজকর্মী ও গবেষক ড. শামারুহ মির্জা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রান্তিক মানুষের মন বুঝতে ঠাকুরগাঁওয়ে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন সমাজকর্মী ও গবেষক ড. শামারুহ মির্জা। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে এক গভীর আশঙ্কার চিত্র।

সম্প্রতি একটি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে ‘মব-সংস্কৃতি’ বা উন্মত্ত জনতার দাপট নিয়ে তীব্র অসন্তোষ ও বিরক্তি দানা বেঁধেছে।

ড. শামারুহ তার পোস্টে ঠাকুরগাঁওয়ের এক রিকশাচালকের বয়ান তুলে ধরেছেন। সেই চালক সাফ জানিয়েছিলেন, তিনি ভোট দেবেন তাদের বিরুদ্ধে যারা পির-আউলিয়াদের মাজার ভেঙেছে এবং বাউলদের মাটিতে ফেলে পিটিয়েছে।

শামা মির্জার মতে, এই মনোভাব কেবল ঠাকুরগাঁওয়ে সীমাবদ্ধ নেই, বরং সারা দেশেই কমবেশি এমন চরমপন্থি আচরণের ঘটনা ঘটেছে।

ফেসবুক পোস্টে তিনি সরাসরি ‘মব’ ও ‘জঙ্গিবাদ’ মোকাবিলা করার আহ্বান জানিয়ে লেখেন- ‘এটা সবার জন্য একটা লেসন (শিক্ষা)। দেশে মব, জঙ্গিবাদ এবং সব রকমের উগ্রতা শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’

শামারুহ মির্জার এ পর্যবেক্ষণ সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এ সাহসী বক্তব্যের প্রশংসা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস

1

আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান

2

পাকিস্তানে ফের বাড়ল জ্বালানি তেলর দাম, লিটার কত?

3

মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

4

প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নে

5

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

6

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ

7

দিল্লিতে পাঁচতলা ভবনধস, শতাধিক আটকেপড়ার আশঙ্কা

8

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

9

‘শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা

10

‘হয় তুমি নয় মৃত্যু’ লিখে জীবন দিলেন ভারতে পড়তে যাওয়া শিক্ষার

11

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তবে ধৈর্য ধরতে হবে: প্রতি

12

আদালতে ৪৬ লক্ষাধিক মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

13

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

14

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ন

15

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

16

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

17

পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম

18

অক্ষয়ের সঙ্গে ‘সেলফি’ সিনেমার সেই দৃশ্য নিয়ে যা বললেন আদাহ শ

19

ঝিনাইদহে ৬ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

20