সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৮ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তবে ধৈর্য ধরতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে- এর জন্য অপেক্ষা ও ধৈর্য ধরতে উত্তরবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, আমাদের সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি ফারাক্কা চুক্তি অন্যটি পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমাদের সরকার গঠনের কেবল তিন মাস হয়েছে। আমাদের সময় দেন মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য টেকনিক্যাল ও পরীক্ষা-নিরীক্ষার কিছু বিষয় আছে। যাচাই-বাছাই প্রক্রিয়া আছে, সেগুলো আমরা করছি।

সোমবার দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ কবে নাগাদ শুরু হবে, এ প্রশ্নের উত্তরে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, একনেকে পদ্মা ব্যারেজের জন্য বরাদ্দ হয়েছে। ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনার জন্যেও হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন, তিস্তা মহাপরিকল্পনা ও বাস্তবায়ন হবে।

মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, আগামী ১১ ডিসেম্বর আমাদের ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। আমরা সেই চুক্তিটা আবারও বাস্তবায়ন করতে চাই। এখন পর্যন্ত যতগুলো ফারাক্কা চুক্তি হয়েছে, তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৭ সালের চুক্তিটি সবচেয়ে সময় ভালো ও সময়োপযোগী ছিল। আমরা সেই আলোকে এবার চুক্তি বাস্তবায়নের জন্য কথাবার্তা বলছি।

এর আগে তিনি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস সম্ভাবনাময় ও প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার মহৎ উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী চান এই নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসা আজকের খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রত্যেকটা বাবা-মা চায় তার সন্তান ভালো জায়গায় যাক, প্রতিষ্ঠিত হোক। কেউ কেউ চায় তার ছেলেমেয়েরা পড়ালেখা শেষ করে চিকিৎসক হোক ইঞ্জিনিয়ার হোক। কিন্তু আমি বলতে চাই আপনি যদি দেখেন আপনার সন্তান পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ দেখায়, খেলার প্রতি স্পৃহা, স্পিড ও মনোবল আছে, তাহলে তাকে সুযোগ দিন। আমি মনে করব, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি খেলোয়াড় হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের এবং এলাকার জন্য তারা অবদান রাখাসহ অনেক সুনাম অর্জন করতে পারবে।

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস রংপুর আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন ও জেলা পরিষদ প্রশাসক মো. সাইফুল ইসলাম।

অতিথিরা বলেন, শিশু-কিশোরদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা আরও বাড়াতে হবে। ক্ষুদে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার বিজয়ী দলগুলো অংশ নিচ্ছে।

বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন

1

সাতক্ষীরায় বাবার বাড়ি থেকে কিশোরী গৃহবধূর লাশ উদ্ধার

2

খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরাইল

3

রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

4

সিরাজগঞ্জে পানির পাম্পে আসছে গ্যাস, জনমনে কৌতূহল

5

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

6

আকাশছোঁয়া স্পর্শ স্পর্শিয়ার

7

ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল

8

রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন

9

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

10

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

11

শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য

12

মাথায় আঘাত, ‘স্মৃতিশক্তি’ হারান জেসমিন

13

বেনজীরকে ফেরাতে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্

14

তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার তারকাদের সফলতার রহস্য

15

তোর রক্ত দিয়ে গোসল করব’ বলার পর বড়ভাইকে হত্যা করলেন ছোটভাই

16

শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র, আরও বিবর্ণ রিয়ালের লিগ জেতার আশা

17

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

18

মধ্যবিত্তদের বিদেশে বিয়ে করা এড়াতে বললেন মোদি

19

পাকিস্তানে ফের বাড়ল জ্বালানি তেলর দাম, লিটার কত?

20