সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মাথায় আঘাত, ‘স্মৃতিশক্তি’ হারান জেসমিন

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস তারকা জেসমিন ভাসিনের সময়টা খুব একটা ভালো কাটছে না। অসুস্থতার রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি বড় বিপদের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী।

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। আঘাত পাওয়ার পর চিকিৎসকরা তাকে টানা ৭২ ঘণ্টার সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই আঘাতের ফলে কিছু সময়ের জন্য নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন জেসমিন। 

দুর্ঘটনার সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জেসমিন নিজেই জানান, স্টান্টটি শেষ হওয়ার ঠিক পর মুহূর্তে কী ঘটেছিল, তা তার কিছুই মনে ছিল না। এমন একটি ঘটনা যে তার জীবনে ঘটতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি।

ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও সেই সময়ের স্মৃতি পুরোপুরি ফিরে পাননি এই অভিনেত্রী। এখনো অনেক বিষয় তার মনের আড়ালেই রয়েছে গেছে বলে চিন্তিত তিনি।

শারীরিক এমন প্রতিকূল অবস্থার মধ্যেও নিজের অদম্য মানসিক শক্তি দেখিয়েছেন অভিনেত্রী জেসমিন ভাসিন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলমান রয়েছে।

সেই আতঙ্কিত মুহূর্তগুলোর কথা মনে পড়লে এখনো অস্বস্তি অনুভব করেন। তবে মানসিকভাবে নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করছেন তিনি।

কিছুদিন আগে দুবাইয়ে নিজের জন্মদিন উদযাপন করতে গিয়ে তীব্র পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন জেসমিন। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামক অন্ত্রের একটি গুরুতর ইনফেকশনে আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে মাউশির নতুন নির্দেশনা

1

ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈত

2

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

3

লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

4

প্রশ্ন ফাঁস নিয়ে এনসিপির বিবৃতি, যা বললেন শিক্ষামন্ত্রী

5

মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

8

নাসিরনগরে পানিতে জমির সব ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

9

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী, পাস

10

মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুদের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

11

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না

12

প্রথমবারের মতো বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’

13

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

14

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ শুরু সোমবার

15

পরীকে ঘিরে বিয়ের গুঞ্জন, সেই শেখ সাদীর বাগদান

16

সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

17

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আর নেই

18

কেয়া-তৌসিফের গল্পে আসছে ‘অবশেষে তুমি এলে’

19

‘হয় তুমি নয় মৃত্যু’ লিখে জীবন দিলেন ভারতে পড়তে যাওয়া শিক্ষার

20