সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১২ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

‘শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে ৫৭টিতে দাঁড়িয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও শতাধিক। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটিতে অনেক এগিয়ে, তবে কোয়ালিটি কতটুকু জানা নেই। তাই ‘নীড বেসিস এডুকেশন’ নিয়ে ভাবা সময়ের দাবি।’

তিনি আরও বলেন, সরকার নতুন কারিকুলাম ও আউটকামভিত্তিক শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করছে। একসময় বিদেশি শিক্ষকরা বাংলাদেশে এসে পাঠদান করতেন এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসতেন। এখন সেই অবস্থান আর নেই। সময়ের চাহিদা অনুযায়ীই শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে।

অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় দিনব্যাপী একাধিক টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন, চাহিদাভিত্তিক শিক্ষা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, সুশাসন ও মান নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের নতুন অস্ত্রে বদলে যাচ্ছে যুদ্ধের বাস্তবতা, বড় চ্যা

1

বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, পাকিস্তানের চাই ১৫২ রান

2

সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন

3

যেভাবে সীমান্ত দিয়ে চোরাচালান হয় ভারতীয় গরু মহিষ

4

এমপি গাজী নজরুল এখন কোথায়?

5

ইসরাইলি হেফাজতে বর্বর নির্যাতনের বর্ণনা দিলেন ফ্লোটিলাকর্মী

6

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

7

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

8

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গ

9

পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: এমপি খায়রুল

10

পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

11

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

12

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি

13

আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

14

বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’

15

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্র

16

নাইক্ষ্যংছড়িতে অতিবর্ষণে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের শঙ্কা

17

তুরস্ক যুক্তরাষ্ট্রের এক ‘অসাধারণ’ মিত্র: ট্রাম্প

18

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

19

দিল্লিতে পাঁচতলা ভবনধস, শতাধিক আটকেপড়ার আশঙ্কা

20