সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ধর্ষণচেষ্টাকারী সেই চালককে আটক করল নারী ফুটবলাররা

অভিযুক্ত ইজিবাইক চালক মাহমুদুল ইসলাম। ফাইল ছবি

অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ইজিবাইক চালক মাহমুদুল ইসলামকে (৩২) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় নারী ফুটবলাররা।

রোববার (৬ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। আটক মাহমুদুল শেরপুর ইউনিয়নের শামছুল হকের ছেলে।

​জানা যায়, নান্দাইলের বিভিন্ন বয়সি নারী ফুটবলাররা নিয়মিত চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুশীলন করেন। গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) খেলা শেষে সন্ধ্যায় ইজিবাইকে বাড়ি ফিরছিলেন ১৬ বছর বয়সি এক নারী ফুটবলার। পথিমধ্যে অন্য যাত্রীরা নেমে গেলে নির্জন স্থানে পেয়ে চালক মাহমুদুল তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তি করে আত্মরক্ষা করলেও চালক অপরিচিত হওয়ায় বিষয়টি তখন গোপন রাখেন ওই নারী ফুটবলার।

​পরদিন থেকে যাতায়াতের পথে অভিযুক্ত চালককে খুঁজতে থাকেন তিনি। রোববার সন্ধ্যায় অনুশীলন শেষে মাঠের কাছেই সেই চালককে দেখতে পান। বিষয়টি সহ খেলোয়াড়দের জানালে তারা সবাই মিলে চালক মাহমুদুলকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আর নেই

1

সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট

2

বাংলাদেশের ফিল্ডিংকে বিশ্বের তিন নম্বর বললেন ফিল্ডিং কোচ

3

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার:

4

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

5

ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী

6

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’

7

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

8

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচ

9

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

10

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট

11

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে

12

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ

13

এবার ঈদে ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

ফাইনালের আগে মেসির বিপক্ষে যে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন স্

16

দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ, বৃষ্টি

17

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়া

18

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

19

লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম

20