সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৬ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’

মহিষটিকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচায় সংবর্ধনা দিয়েছে রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ।

সোমবার (২৫ মে) বিকালে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে ক্রেতা মহিষটি নিতে আসলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।

এদিন দুপুরে খামারিরা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গোসল করিয়ে বিদায়ের প্রস্তুতি নেন। পরে মহিষটিকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। 

এ সময় ফার্মের মালিকপক্ষ ও উপস্থিত লোকজন আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে মহিষটিকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।

এলভিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। 

৭০০ কেজি ওজনের এই মহিষটি রাজধানীর জিঞ্জিরা এলাকার ক্রেতা সামির ৫৫০ টাকা কেজি দরে কিনেছেন। এরপর থেকেই মহিষটি দেখতে শিশু-কিশোর, যুবক এমনকি নারীরাও ভিড় করেন। অনেকে কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।

রাবেয়া এগ্রো ফার্মের এক কর্মচারী জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে তাদের কষ্ট লাগছে। বাংলাদেশে এর আগে কোনো কুরবানির পশু এভাবে ভাইরাল হয়েছে কিনা- তা তাদের জানা নেই।  তারা মহিষটিকে কখনোই ভুলবেন না।

রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে কষ্ট লাগলেও কুরবানির ত্যাগের মহিমা মাথায় রেখে বিক্রি করতে হয়েছে।  তারা আজীবন এই মহিষটিকে মনে রাখবেন।

ক্রেতা সামির জানান, তিনি মহিষটি অনেক আগেই কিনেছিলেন। পরে ভাইরাল হওয়ার খবর পান। এখন এটি দেখতে তার এলাকার মানুষও আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

1

‘বাবা, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম’— মৃত্যুবার্ষিকীতে

2

আবহাওয়া অফিসের সতর্কবার্তা

3

শেরপুর সেতুতে ৩ দিন যান চলাচল বন্ধ, বিকল্প পথে চলার নির্দেশ

4

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

5

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

6

পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: এমপি খায়রুল

7

শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

8

১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান

9

ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী

10

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমকের চমক

11

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

12

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব ঢাকা বিশ্বব

13

‘স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে’ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

14

বিমান মন্ত্রণালয়ের পর খাদ্যের দায়িত্বে রিতা, স্বচ্ছতা ও নিষ্

15

নাসিম হত্যা মামলায় মূল আসামীসহ ০৯ জনের নাম চার্জশিট থেকে উধা

16

পরীকে ঘিরে বিয়ের গুঞ্জন, সেই শেখ সাদীর বাগদান

17

১০ টাকার জন্য চাচিকে খুন

18

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের

19

পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা শুক্রবার

20