সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ৪টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। 

শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অন্যজন মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই ফুফাতো-মামাতো ভাই। এ ঘটনায় প্রাইভেট কারের যাত্রীসহ বাসের ও কাভার্ডভ্যানের ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সাভার হাইওয়ে পুলিশের ওসি সাওগাত আলম জানান, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নষ্ট হয়ে যায়। পরে ওই বাসটি সড়কে থেমে গেলে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার, কাভার্ডভ্যান এবং মোটরসাইকেল হঠাৎ ব্রেক করে। এ সময় মোটরসাইকেলের পেছনে থেকে আসা দ্রুতগতির অন্য একটি স্বাধীন পরিবহণের একটি বাস এসে মোটরসাইকেল, কাভার্ডভ্যান ও প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাম ধানে ব্যস্ততা শুরু

1

ইরানকে বেজক্যাম্প করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে মেক্সিকো

2

অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী

3

কাতারের সাবেক আমিরের স্মরণে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্র

4

কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

5

আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

6

ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন

7

পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব

8

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়া

9

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে আপত্তি, ব্যাখ্যা দি

10

স্পেনে চলছে ভয়াবহ তাপপ্রবাহ, ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি তাপমাত্রা

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

মাথায় আঘাত, ‘স্মৃতিশক্তি’ হারান জেসমিন

13

নেইমারকে কটাক্ষ ব্রাজিলের প্রেসিডেন্টের

14

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বি

15

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

16

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

17

শিবির আবারও গুপ্ত-মুনাফেকি রাজনীতি শুরু করেছে: নাছির

18

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নে

19

বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে

20