সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।  শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে থাকাকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

সরকার গঠনের ছয় মাস পর শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভার আকার বাড়ল। নতুন পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন; আর একজন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

শুক্রবার রাতেই মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়। এর মধ্যে জহির উদ্দিন স্বপনের পরিবর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

গতকাল রাতেই জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার কথা জানানো হয়েছিল। আজ প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। তাকেসহ এখন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রয়েছেন ১০ জন। এর মধ্যে জহির উদ্দিন স্বপন ছাড়াও রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও মো. রুহুল কবির রিজভী। শেষের দুজন রাজনৈতিক উপদেষ্টা ছাড়াও যথাক্রমে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা

1

সাজা স্থগিতের আবেদন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির

2

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি

3

নাসির তামিমার ৭ বছর সাজা হতে পারে: আইনজীবী

4

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

5

নতুন দায়িত্ব পেলেন সেলিম রেজা

6

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফারজিন গনি

7

এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে নির্দেশনা

8

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

9

বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে

10

হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না: জামায়াত আম

11

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড, যা বললেন তামান্না সেতু

12

তোর রক্ত দিয়ে গোসল করব’ বলার পর বড়ভাইকে হত্যা করলেন ছোটভাই

13

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

14

হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্প

15

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত

16

যে ভয়ে পাকিস্তানের কোচ হতে অনাগ্রহী মুশতাক

17

দশ বিশ্বকাপের পথিক: তপন চৌধুরীর চোখে ফুটবলের পৃথিবী

18

পারাবত এক্সপ্রেস থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

19

নাহিদকে ‘বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত

20