সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

হজযাত্রীদের প্রথম কাফেলাকে মদিনায় ফুল দিয়ে বরণ

মদিনা বিমানবন্দরে প্রথম দফায় আগত হজযাত্রীদের ফুল উষ্ণ অভ্যর্থনা জানান কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা। 

শনিবার মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২০২৬ সালের হজের প্রথম কাফেলা। এর মধ্য দিয়ে শুরু হলো এ বছরের পবিত্র হজ মৌসুমের আনুষ্ঠানিক পথচলা।

মদিনা বিমানবন্দরে প্রথম দফায় আগত হজযাত্রীদের ফুল ও খেজুর দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা।

বিমানবন্দর সূত্র জানায়, প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের মদিনার মসজিদে নববীতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা নামাজ আদায় ও ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করবেন। মদিনায় কয়েক দিন অবস্থানের পর তারা মক্কার উদ্দেশ্যে রওনা হবেন এবং হজের মূল কার্যাদি পালনের জন্য ইহরাম বাঁধবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীদের নিয়ে আরও অসংখ্য ফ্লাইট মদিনা ও জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে। আল্লাহর মেহমানদের জন্য পরিবহন, আবাসন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ হজযাত্রীদের জন্য আলাদা সহায়তা দল কাজ করছে।

চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। এ বছর মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

1

মাতৃত্ব কোনো লুকোচুরি বা বিতর্কের বিষয় নয়: অপু বিশ্বাস

2

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়ো

3

শিবির আবারও গুপ্ত-মুনাফেকি রাজনীতি শুরু করেছে: নাছির

4

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন

5

‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

6

ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘট

7

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

8

ইরানই যুদ্ধে জয়ী বলে মত অধিকাংশ ইসরাইলির

9

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো সৌম্য সরকারের

10

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানম

11

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক

12

৫-৮ আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্

13

সুনামগঞ্জে উত্তম কৃষি পদ্ধতি বিষয়ক কর্মশালা

14

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

15

সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

16

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

17

আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে আমি ছাড়া কেউ কথা বলেনি: র

18

নাহিদকে ‘বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত

19

তিন প্রতিবন্ধী ব‌্যক্তিকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

20