সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৫ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বরিশালে সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

বরিশালে সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

শিক্ষার্থীদের সেশন ফি ও অন্যান্য ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করাসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টায় বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে ওই বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি কলেজ ক্যাম্পাস ও সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করে।

এ সময় শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের উপর প্রতি বছর অতিরিক্ত সেশন চার্জ চাপিয়ে দেওয়া হচ্ছে। অযৌক্তিক খাত দেখিয়ে কলেজ কর্তৃপক্ষ টাকা নিচ্ছে। যেসব খাতে টাকা নেওয়া হচ্ছে তার কোন সেবা বিএম কলেজের শিক্ষার্থীরা পাচ্ছেনা। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

তবে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীদের কিছু দাবি স্বল্প সময়ের, আবার কিছু দীর্ঘ সময়ের। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কলেজ অধ্যক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে

1

কুমিল্লায় বৈছাআ নেতা গ্রেফতার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

2

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে সিলেটে 'টিম অনওয

3

নতুন দায়িত্ব পেলেন সেলিম রেজা

4

এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না পরীমনি, কারণ কী

5

হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6

জোড়া গোল করে জেতালেন মিয়ামিকে, নতুন কোচকে উপহার দিলেন মেসি

7

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন তিন শিল্পীর মা

8

সীমান্তে রক্তপাত বন্ধ হবে কবে, জানতে চান রিজভী

9

হাসনাত ও মোশাররফ করিমকে সমর্থন জানিয়ে তাসনিম জারার ফেসবুক পো

10

হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ’—শাকিব প্রসঙ্গে সিয়াম

11

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

12

ফের সন্ধ্যা ৭টায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

13

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

14

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

15

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ফিফার বিবৃতি

16

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে

17

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

18

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

19

পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব

20