সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ফিফার বিবৃতি

সংগৃহীত ছবি

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে একাধিকবার উঠেছিল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। তবে ওই অভিযোগ উড়িয়ে দিয়ে কঠোর এক বিবৃতি দিয়েছে ফিফা। 

ফিফা জানায়, এফবিআই, ইন্টারপোল ও জাতিসংঘের মতো শীর্ষ সংস্থাকে নিয়ে গঠিত 'ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স' টুর্নামেন্টে কোনো অনিয়ম খুঁজে পায়নি। পুরো বিশ্বকাপে তারা গভীরভাবে নজরদারি চালিয়েও কোনো সন্দেহজনক বেটিং বা ম্যাচ ফিক্সিংয়ের ইঙ্গিত পায়নি।

৪৮ দলের এই আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচেও পক্ষপাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছিল এবং টুর্নামেন্টজুড়ে রেফারিং নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। 

ফাইনাল খেলা আর্জেন্টিনার পক্ষে ফিফা কাজ করছে বলে অভিযোগ তুলেছিলেন মিসরের কোচ হোসাম হাসান। তিনি ম্যাচ চলাকালীন সাইডলাইনে বিতর্কিত 'X' অঙ্গভঙ্গি করার পাশাপাশি ফিফার বিরুদ্ধে মেসির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। 

তবে ফিফা এসব উড়িয়ে দিয়েছে। তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘পুরো টুর্নামেন্টজুড়ে সংগৃহীত এবং বিশ্লেষণ করা তথ্যের ওপর ভিত্তি করে ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স নিশ্চিত করেছে যে, আসরের কোনো ম্যাচেই সন্দেহজনক বেটিং বা ম্যাচ ম্যানিপুলেশনের (ফিক্সিং) কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক

1

যুদ্ধ কখনোই শেষ হবে না: নেতানিয়াহু

2

চিতলমারীতে বজ্রপাতে গাছকাটা শ্রমিকের মৃত্যু

3

বরিশালে সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

4

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল

5

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

6

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না

7

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত

8

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

9

পেনাল্টি মিস করে ‘হিরো থেকে জিরো’ ব্রাজিলের গ্যাব্রিয়েল

10

ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ: কৃষিমন্ত্রী

11

ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘট

12

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

13

ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছ

14

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদম

15

ঈদের আনন্দে বগুড়ার পার্কগুলোতে দর্শনার্থীদের ভিড়

16

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের

17

ইরানের কাছে পালটা ক্ষতিপূরণ চান ট্রাম্প

18

জ্বালানির সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম তেলসংকট তৈরি হচ্ছে

19

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

20