সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

ইরানের সেনাবাহিনী বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে সঙ্গে সঙ্গে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে। বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদে চূর্নবিচূর্ণ করে দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এই খবর।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সামরিক কমান্ডাররা বারবার হুমকি দিয়ে চলেছেন। জোলফাঘারি বলেন, ‘আমাদের সক্ষম ও শক্তিশালী বাহিনী অনেক আগে থেকেই ১০০ শতাংশ প্রস্তুত অবস্থায় আছে এবং ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসন বা যেকোনো পদক্ষেপের ক্ষেত্রে ইরানের বাহিনী সঙ্গে সঙ্গে এবং শক্তিশালীভাবে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা করবে।’

এই বিবৃতি আসে ট্রাম্পের একটি ঘোষণার পর। মঙ্গলবার ট্রাম্প বলেন, পাকিস্তানি কর্মকর্তাদের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে। তবে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।

ট্রাম্প বলেন, তেহরান একটি ‘একীভূত প্রস্তাব’ না দেওয়া পর্যন্ত অবরোধ বজায় রাখতে এবং যুদ্ধবিরতি বাড়াতে তিনি মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিও সতর্কবার্তা দিয়েছে। মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ‘লড়াই আবার শুরু হলে ‘শত্রুর বাকি সম্পদে চূর্ণবিচূর্ণ আঘাত’ করা হবে’।

আইআরজিসি বলেছে, এই ‘নীরব যুদ্ধক্ষেত্রে’ সতর্ক থাকা দরকার। ‘তথাকথিত যুদ্ধবিরতির’ সময়েও শত্রুর তৎপরতার ওপর কড়া নজর রাখতে হবে বলে সংগঠনটি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোলারদের প্রশংসায় যা বললেন টাইগার অধিনায়ক মিরাজ

1

ট্রুডোর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কেটি পেরি

2

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

3

নিউমার্কেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১

4

সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর ‘লিভ টু আপিল’ দায়

5

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের দলের

6

আজ জিতলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

7

রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারে শুভশ্রী

8

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস

9

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

10

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে

11

প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নে

12

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা

13

তোর রক্ত দিয়ে গোসল করব’ বলার পর বড়ভাইকে হত্যা করলেন ছোটভাই

14

জোড়া গোল করে জেতালেন মিয়ামিকে, নতুন কোচকে উপহার দিলেন মেসি

15

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

16

ফরিদপুর কারাগারে এক হাজতির মৃত্যু

17

নির্বাচনে জিতে চমক দেখালেন বিজয়ের গাড়িচালকের ছেলেও

18

মেসির আর্জেন্টিনা খেলবে পাকিস্তানের বিপক্ষে, চলছে জোর আলোচনা

19

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

20