সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারে শুভশ্রী

ছবি: সংগৃহীত

আবারও রাজপথে নামলেন টালিউডের ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে এবার নিজের জন্য নয়, তার স্বামীর জন্য। ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তীর হয়ে ভোট চাইতেই রোববার (২৬ এপ্রিল) বিকালে জনসংযোগে অংশ নেন তিনি। 

ব্যারাকপুরের লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত আয়োজিত এই রোড শো-কে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। 

রোববার (২৬ এপ্রিল) বিকালের এই প্রচারের শুরুতে এলাকার একটি মন্দিরে পুজা সম্পন্ন করেন শুভশ্রী। এরপর নীল-সাদা শাড়িতে সেজে হুড খোলা জিপে রাজের পাশে বসে প্রচার সারেন তিনি। 

এই তারকা যুগলকে এতো কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন সাধারণ মানুষ ও ভক্তরা। ভিড়ের মাঝে অনেককেই প্রিয় নায়িকার সঙ্গে হাত মেলাতে দেখা যায়। 

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনেও রাজের জয়ের নেপথ্যে শুভশ্রীর সক্রিয় প্রচার বড় ভূমিকা রেখেছিল।

এদিন প্রচারের মধ্যেই সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিও নিয়েও মুখ খোলেন রাজ চক্রবর্তী। ওই ভিডিওতে দেখা গিয়েছিল, এক বৃদ্ধা ভোটার রাজের পা ধুইয়ে দিচ্ছেন, যা নিয়ে বিরোধী পক্ষ কড়া সমালোচনা শুরু করে। 

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘আমি এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। উনি আমাকে সন্তানের মতো এবং নারায়ণের মতো মনে করে ভক্তিভরে পা ধুইয়ে দিয়েছেন। আমি কোনো বাকবিতণ্ডায় যেতে চাই না। গত ৫ বছরে এলাকার ৭০ শতাংশ কাজ আমি করতে পেরেছি, বাকিটাও শেষ করতে চাই।’

স্বামীর হয়ে রাজনীতির মাঠে থাকলেও এখনই প্রত্যক্ষ রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই শুভশ্রীর। রাজ জানান, দুই ছোট সন্তান ইউভান ও ইয়ালিনির দেখাশোনা এবং অভিনয়ের ব্যস্ততার কারণে শুভশ্রী রাজনীতির প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছেন। 

তবে স্ত্রী হিসেবে রাজের প্রতি তার সমর্থন যে অটুট, রোববারের প্রচার মিছিলে অভিনেত্রীর উপস্থিতি তা আরও একবার প্রমাণ করল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারাকপুরে রাজের বিদায়ী বিধায়ক সত্তা এবং শুভশ্রীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবারও এই কেন্দ্রে জয়ের পাল্লা ভারী রাখতে চাইছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে

1

বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে

2

‘শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা

3

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম ন

4

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরু

5

ট্রুডোর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কেটি পেরি

6

কেয়া-তৌসিফের গল্পে আসছে ‘অবশেষে তুমি এলে’

7

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে সিলেটে 'টিম অনওয

8

‘স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে’ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

9

কালীগঞ্জে ঘুস দুর্নীতি চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করলে

10

ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈত

11

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২

12

খণ্ডিত সেই লাশটি কি বৃষ্টির, জানাল তদন্ত কর্মকর্তারা

13

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

14

জাতীয় পার্টির নতুন মহাসচিব কাজী নাহিদ

15

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

16

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান: রেজা

17

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

18

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয়

19

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ

20