সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বাঘায় গরু চোর সন্দেহে আটক ২, গণপিটুনিতে ১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে দুজনকে আটক করা হয়। এ সময় গণপিটুনিতে শিমুল হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শিমুল হোসেন (২৮)  ও একই গ্রামের নবীন শাহার ছেলে শমজান আলী (৪০) জোতকাদিরপুর স্কুলের পাশে মুনছুর আলীর ছেলে ইয়ার আলীর বাড়িতে রাত আড়াই দিকে গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির মালিকের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময়ে এলাকার লোকজন ঘীরে তাদের আটক করে খুঁটির সঙ্গে বেধে রাখে। সকালে তাদের দফায় দফায় মারপিট করে আহত করা হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত ডাক্তার শিমুল হোসেনকে মৃত্যু ঘোষণা করেন।

এরমধ্যে শমজান আলীর আবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর সালাউদ্দিন আহমেদ লিটন বলেন, তারা মাদকাশক্ত। এলাকায় তারা কোনো কাজ করে না। সোমবার রাতে তারা গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে শিমুল হোসেনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, শিমুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। গরুর মালিক ইয়ার আলী বাদি হয়ে চোরের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ভয়ে পাকিস্তানের কোচ হতে অনাগ্রহী মুশতাক

1

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকা

2

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্র

3

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদম

4

নতুনরূপে তানজিন তিশা

5

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

6

পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব

7

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

8

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ

9

মাথায় আঘাত, ‘স্মৃতিশক্তি’ হারান জেসমিন

10

পাহাড়ধসের শঙ্কায় বিদ্যালয় ও কলেজের ভবন

11

মুদি দোকানের পাউরুটির তাকে মিলল সাপ

12

শিল্পী সমিতি নির্বাচনে মুক্তির পক্ষে সমর্থন ওমর সানীর

13

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত

14

হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ’—শাকিব প্রসঙ্গে সিয়াম

15

‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

16

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে

17

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

18

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস

19

নির্বাচনে জয়ী থালাপতি বিজয়কে নিয়ে পূজা হেগড়ের পোস্ট ভাইরাল

20