সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৩ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও ৪১

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননজুড়ে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।  এ নিয়ে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি  লঙ্ঘন করে চালানো হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।  খবর আল জাজিরার। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের (২ মে) এই নতুন হামলার ফলে গত ২৪ ঘণ্টায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।  আর চলতি বছরের ২ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৫৯ জন এবং আহত হয়েছেন ৮ হাজার ১৮৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি(এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়েছেন।

এর আগে কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দু’জন নিহত হন।  লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া শৌকিন গ্রামেও আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন বলে এনএনএ জানিয়েছে।

ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহরের আল-কুদস মোড়ের কাছে একটি বিমান হামলা চালায় এবং যুদ্ধবিমান টাইর জেলার সিদ্দিকিন শহরেও হামলা চালায়।

গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও দখলদার বাহিনী তা বারবার লঙ্ঘন করছে।  ইসরাইলের দাবি, তাদের হামলার লক্ষ্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সদস্যরা।  তবে তাদের হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম

1

‘খেলা শেষ খোদা হাফেজ’

2

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

3

দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎ

4

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে গৃহবধূর মৃত্যু

5

রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারে শুভশ্রী

6

আবহাওয়া অফিসের সতর্কবার্তা

7

নির্বাচনে জিতে চমক দেখালেন বিজয়ের গাড়িচালকের ছেলেও

8

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

9

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

10

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ফিফার বিবৃতি

11

সুনামগঞ্জে কামাল উদ্দিন কর্তৃক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স

12

মেকআপ ছাড়াই বেশি স্বাচ্ছন্দবোধ করেন ফারিণ

13

শিল্পী সমিতি নির্বাচনে মুক্তির পক্ষে সমর্থন ওমর সানীর

14

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

15

আধুনিক প্রযুক্তির ব্যবহারে আসন্ন এইচএসসি পরীক্ষা নকলমুক্ত কর

16

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

17

হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্প

18

নাইক্ষ্যংছড়িতে অতিবর্ষণে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের শঙ্কা

19

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

20