সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৫ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপি ক্ষমতায় এলেও এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে তিনি সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক অধিবেশনে অংশ নেন।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবক্ষেত্রে একই থাকবে। ‘বাংলাদেশ প্রথম’ নীতির ভিত্তিতেই দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। ভারতে যে সরকারই আসুক না কেন, এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, নিজেদের পররাষ্ট্রনীতির আলোকে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে।

ডিসি সম্মেলনে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমাদের যখন আমরা অবৈধ অভিবাসনের কথা বলি, সেগুলো যদি রোধ করতে হয়, আমাদের নাগরিকরা—বাংলাদেশিরা যে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে তারা বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে। এসব যদি আমাদের রোধ করতে হয়, তাহলে আমাদের জেলা প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ে, সামাজিক একটি জাগরণ তৈরি করতে, যাতে আমাদের সাধারণ জনগণ যাতে এ ধরনের কাজে, মানে দিকে না যায়, এ সকল দালাল চক্রের হাতে না পড়ে, সেটাতেও উনাদের ভূমিকা আছে। সে সকল নিয়ে কথা হয়েছে।

জেলা প্রশাসকদের যে কোনো পরামর্শ নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যেটা বলেছি যে, জেলা প্রশাসকগণ যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি তারা আমাদের সাথে আলোচনা করতে চান, শেয়ার করতে চান, কোনো পরামর্শ দিতে চান, সেগুলো উন্মুক্ত আছি আমরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যোগাযোগ উন্মুক্ত আছে, তারা যে কোনো সময় এসে আমাদের সাথে কথা বলতে পারেন। এবং যোগাযোগ তো আছেই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের ডিসি পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের এমনকি সবসময় যোগাযোগ আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

1

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো সৌম্য সরকারের

2

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান: রেজা

3

সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামের দাওয়াত দিতে হবে: জামায়াত আমির

4

হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু

5

‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল ন

6

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

7

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

8

গলায় ছুরি ধরে ভুট্টাখেতে নিয়ে শিশুকে ধর্ষণ, ৩ সহযোগী গ্রেফতা

9

নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী ঘটেছিল, যা বললেন মনজুর আলম

10

দীর্ঘ ছুটি শেষে প্রাণ ফিরেছে ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

11

অক্ষয়ের সঙ্গে ‘সেলফি’ সিনেমার সেই দৃশ্য নিয়ে যা বললেন আদাহ শ

12

ইমামের মেয়েকে অপহরণের ঘটনায় জামায়াতের উদ্বেগ

13

মা হারালেন সংগীতশিল্পী হাসান

14

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

15

মাথায় আঘাত, ‘স্মৃতিশক্তি’ হারান জেসমিন

16

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল

17

ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল জাবি ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আলটিমে

18

যুক্তরাষ্ট্রের ১৬ শহরে গাইবেন কনা

19

দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎ

20