সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটের সময় হলিদাগাছী এলাকায় মারা যান অজ্ঞাতনামা নারী। সোমবার রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান ওই এলাকার সোহাগ (২৫) নামের এক যুবক।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেল গেইটে পৌঁছালে ৩৫ বছর বয়সি অজ্ঞাতনামা এক নারী ট্রেনের নিচে ঝাপ দেন। এতে ওই নারীর শরীর থেকে ২টি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় লোকজন মেয়েটিকে চেনার চেষ্টা করলেও কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি। তবে স্থানীয়দের ধারণা, ওই নারী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। 

অন্যদিকে, সোমবার রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় রাতে ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তার শরীর থেকেও ১টি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি কালাবিপাড়া গ্রামের জুলুম প্রামানিকের ছেলে। 

স্থানীয়দের দাবি, সোহাগ নেশাগ্রস্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার লাশ উদ্ধার করে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

সারদা স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, ওই নারী আত্মহত্যা করেছেন। নিহত যুবক নেশাগ্রস্ত। 

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই হাজার পাসেও গোল নেই স্পেনের, অপেক্ষা ফুরাচ্ছে না সালাহদ

1

খাল খননের চেয়ে হামে আক্রান্ত শিশুদের জীবন জরুরী

2

এমবোলোর অদ্ভুত সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

3

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

4

আপনারা কি একাই দেশ চালাবেন, প্রশ্ন এ টি এম আজহারের

5

ফিফার পক্ষপাতিত্বের অভিযোগে যা বললেন আর্জেন্টিনা কোচ

6

সুনামগঞ্জে উত্তম কৃষি পদ্ধতি বিষয়ক কর্মশালা

7

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

8

পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম

9

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি: ‘প্রতিশ্রুতি রক্ষা করুন

10

রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারে শুভশ্রী

11

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা

12

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে:

13

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় প্রসিকিউশনের যুক্তি শেষ হচ্ছে

14

‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল ন

15

আমার গর্ব লাগে যে, আমার নেতা নাহিদ ইসলাম: ডা. মাহমুদা মিতু

16

মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

17

ট্রুডোর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কেটি পেরি

18

মানিকগঞ্জে এক রাতে তিন হত্যা

19

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

20