সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪

স্থাপনাটিতে দুই দফা বিমান হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত

মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে একটি বৌদ্ধ বিহারে বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।  নিহতরা সবাই বয়স্ক নাগরিক বলে স্থানীয় উদ্ধারকর্মী ও বিরোধী যোদ্ধারা জানিয়েছেন।  খবর বিবিসির 

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষ্যে বিহারটিতে ধ্যানের আয়োজন চলছিল। এ সময় সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর বিমান হামলা চালানো হয়।

বিবিসি বলছে, স্থাপনাটিতে দুই দফা বিমান হামলা চালানো হয় বলে স্থানীয় এক উদ্ধারকর্মী বিবিসি বার্মিজকে জানিয়েছেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে হামলাটি চালানো হয়। এলাকাটি মান্দালয় শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে ধ্যানের আয়োজন করা হয়েছিল ওই বিহারে। সেখানে বেসামরিক লোকজন জড়ো হয়েছিলেন বলে জানা গেছে। তবে হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী এখনও কোনও মন্তব্য করেনি।

গণতন্ত্রপন্থি বিদ্রোহী নুয়ে উ মিয়াউং এএফপিকে জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে পাঁচজন একই গ্রামের বাসিন্দা। বাকি ৯ জন পাশের একটি শহরের বাসিন্দা। নুয়ে উ মিয়াউং বলেন, ‘বয়স্ক লোকজন ধ্যানকেন্দ্রগুলোতে গিয়েছিলেন’। নিহতদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করা আরেক বিরোধী যোদ্ধা জানান, হামলার পর জীবিতদের উদ্ধারে অংশ নিয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘আমরা যখন মানুষকে উদ্ধারের চেষ্টা করছিলাম, তখন বিমানটি আবার এসে দ্বিতীয় দফায় বোমা হামলা চালায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া অফিসের সতর্কবার্তা

1

এমপি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মামলা

2

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

3

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

4

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ ন

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে হামলা ও ভাঙচুর, আহত ১০

8

সরকার বদলায়, ডিসি-এসপি বদলায়, একই চাটুকাররা সুবিধা পায়।

9

গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান

10

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

দশ বিশ্বকাপের পথিক: তপন চৌধুরীর চোখে ফুটবলের পৃথিবী

14

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

15

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

16

টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ

17

ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছ

18

কেন রেজাইয়ের নিয়োগ ইরানের নিরাপত্তা নীতির জন্য গুরুত্বপূর্ণ?

19

পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজ শরিফের ফোনালাপ, আলোচনা যা নিয়ে

20