সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম

ফাইল ছবি

সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে স্পিকার বিরোধী দলীয় নেতার সঙ্গে মশকরা করেছেন—এমন অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পিকারের এ আচরণকে পক্ষপাতদুষ্ট এবং অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এ ঘটনাকে সংসদের ইতিহাসে ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেন বিরোধী দলের নেতারা।

নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলীয় নেতা সংসদে বক্তব্য রাখার জন্য সুযোগ চাইলেও স্পিকার তাকে কথা বলার অনুমতি দেননি। বরং বিষয়টি নিয়ে তিনি মশকরা করেছেন। স্পিকারের কাছ থেকে এমন পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয় এবং এটি অত্যন্ত হতাশার।

তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলের মতামতকে গুরুত্ব না দিয়েই সরকার তাড়াহুড়া করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ সংসদে উত্থাপন ও পাস করেছে। তার দাবি, প্রস্তাবিত আইন দুটিতে স্বাধীনভাবে তদন্ত পরিচালনার জন্য প্রয়োজনীয় সুযোগও রাখা হয়নি।

এদিকে, সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল’ নিয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান। তিনি বিলটিকে কুরআন ও সুন্নাহর পরিপন্থি বলে দাবি করেন। আইনমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ইসলামী বিধান সম্পর্কে যথাযথ ধারণা না রেখেই বিষয়টি সংসদে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

নজিবুর রহমানের ভাষ্য, সংসদের স্পিকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিরপেক্ষতা ও ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মানবাধিকার ও গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নের পরিবর্তে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনগুলোকে আরো দুর্বল করে সংসদে পাশ করেছে।

পাশ হওয়া আইনকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে নজিবুর রহমান বলেন, এর ফলে মানুষের মানবাধিকার আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে গুম ও হত্যার মতো ঘটনার সুযোগ তৈরি হতে পারে। তার অভিযোগ, দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের অভিজ্ঞতা উপেক্ষা করে সরকার আবারও আগের ধারাতেই দেশ পরিচালনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

1

সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামের দাওয়াত দিতে হবে: জামায়াত আমির

2

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

3

চীনে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প

4

‘বাংলাদেশ মানসম্পন্ন দল, সম্প্রতি পাকিস্তানকে হারিয়েছে’

5

বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে: পানিসম্পদ

6

যে কারণে থালাপতিকে প্রশংসায় ভাসালেন সুপারস্টার রাম চরণ

7

হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্প

8

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে মাউশির নতুন নির্দেশনা

9

যুদ্ধ কখনোই শেষ হবে না: নেতানিয়াহু

10

স্পেনকে ফ্রান্সের ভয় পাওয়া উচিত: ইয়ামাল

11

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

12

দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎ

13

রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

14

সরকারের সঙ্গে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে সিজেপি

15

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

16

বিমান মন্ত্রণালয়ের পর খাদ্যের দায়িত্বে রিতা, স্বচ্ছতা ও নিষ্

17

দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ, বৃষ্টি

18

১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান

19

অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

20