সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না: জামায়াত আমির

শিশু হাসপাতাল পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: যুগান্তর

হামের চিকিৎসায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সরকারি বরাদ্দ যথেষ্ট না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শিশু হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই হাসপাতালটা সরকারি না, এটা সংবিধিবদ্ধ একটা হাসপাতাল। সরকার আগে প্রতি বছর দিত ৩০ কোটি, এবার দিচ্ছে ২৮ কোটি। সেই ২৮ কোটির মধ্যে এ পর্যন্ত তারা ফার্স্ট কোয়ার্টারে ৭ কোটি টাকা পেয়েছেন, বাকিটা হয়তো তারা পাবেন; কিন্তু এ দিয়ে হাসপাতাল চলে না। এখানে ৭০০টি শয্যা আছে, এর মধ্যে ২৫০ শয্যা হলো ফ্রি। বাকিগুলোতে রোগীদের সব খরচ দিয়ে থাকতে হয়। সেভাবে তারা চালাচ্ছেন এবং যেটুকু সম্ভব তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছেন।

পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন- আমরা বুঝতে পেরেছি, এখানে আরও অনেক গুরুত্ব দেওয়া দরকার সরকারের।

জামায়াত আমির বলেন, বর্তমানে হাম নিয়ে যে বিব্রতকর অবস্থায় দেশবাসী আছে, এটা বোঝার জন্য আমরা মূলত গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা দেখলাম, এটা সরকারিভাবে বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড ডেডিকেটেড শিশু হাসপাতাল। এজন্য সারা দেশ থেকে এখানে রোগী চলে আসে। তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) এর চাপ নিতে পারছেন না। অনেক রোগী এখান থেকে চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন, তারা তো বলতে পারবেন না। 

হাম রোগীর চিকিৎসায় একটি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, এই হাসপাতালের বেড বাড়ানো দরকার এবং সেই সুযোগ আছে। যদি শিশু হাসপাতালের শয্যা বাড়িয়ে দুই হাজার করা হয় তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে।

এ সময় জামায়াতের পক্ষ থেকে শিশু হাসপাতালের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির আবারও গুপ্ত-মুনাফেকি রাজনীতি শুরু করেছে: নাছির

1

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি: ‘প্রতিশ্রুতি রক্ষা করুন

2

হজযাত্রীদের প্রথম কাফেলাকে মদিনায় ফুল দিয়ে বরণ

3

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

4

হামলায় নিহত মা ও তিন মেয়ের দাফন

5

মা হারালেন সংগীতশিল্পী হাসান

6

শাপলা চত্বরের গণহত্যা আ.লীগের দেউলিয়াত্বের প্রমাণ: এহসান মাহ

7

বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

8

নাসিম হত্যা মামলায় মূল আসামীসহ ০৯ জনের নাম চার্জশিট থেকে উধা

9

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল

10

রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারে শুভশ্রী

11

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদু

12

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত

13

পশ্চিমবঙ্গে ধর্মান্তর বিরোধী কঠোর আইন চালু করা হবে: শুভেন্দু

14

ভোজিনহার পরিবারের জন্য টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি

15

তৃণমূলের ৪৪০ কোটি রুপির তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

16

তুরস্ক যুক্তরাষ্ট্রের এক ‘অসাধারণ’ মিত্র: ট্রাম্প

17

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

18

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচ

19

নাসিরনগরে পানিতে জমির সব ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

20