সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৮ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রংপুরে জেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারে।

তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তির ভালো ও খারাপ উভয় দিক সম্পর্কে সচেতন থাকতে হবে। সমাজ ও মানবকল্যাণে কাজে লাগে এমন উদ্ভাবনী ধারণা নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে।

রংপুরে জেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এসব কথা বলেন। সোমবার বিকাল ৩টায় নগরীর রংপুর জেলা স্কুল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মো. মোজাম্মেল হক। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলে

জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বর্তমান প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসার ঘটলে দেশ আরও সমৃদ্ধ হবে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রতিযোগীদের প্রদর্শিত উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি সম্পর্কে মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নানা উদ্যোগের প্রশংসা করেন।

জানা গেছে, এবারের আয়োজনে রংপুরের আটটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। মেলায় মোট ৪৮টি স্টল স্থান পেয়েছে- যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

1

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি

2

বিদায়বেলায় মেসির দুঃখের স্মৃতি ফিরিয়ে আনলেন লেভান্ডভস্কি

3

বোলারদের প্রশংসায় যা বললেন টাইগার অধিনায়ক মিরাজ

4

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদাল

5

আমার শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না, রামদেবকে কটাক্ষ কঙ্গ

6

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল

7

হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্প

8

কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’

9

কুতুবদিয়া-পেকুয়ায় পানিবন্দি মানুষের মিলছে না শুকনো খাবার

10

ইসরাইলি হেফাজতে বর্বর নির্যাতনের বর্ণনা দিলেন ফ্লোটিলাকর্মী

11

বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন

12

ইউক্রেনের নতুন অস্ত্রে বদলে যাচ্ছে যুদ্ধের বাস্তবতা, বড় চ্যা

13

নাসিরনগরে পানিতে জমির সব ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

14

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা

15

বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে

16

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন

17

কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

18

মা হারালেন সংগীতশিল্পী হাসান

19

নেইমারকে কটাক্ষ ব্রাজিলের প্রেসিডেন্টের

20