সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২০ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ট্রুডোর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কেটি পেরি

কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

সাবেক কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বেশ কিছু দিন ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পপ সুপারস্টার কেটি পেরি। প্রায়ই এই যুগলকে সংবাদ শিরোনামে জায়গা করে নিতে দেখা যায়। তাদের নিয়ে আলোচনারও যেন কমতি নেই। 

সম্প্রতি এই সংগীতশিল্পী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার সম্পর্ক তার জীবনে কেমন গভীর প্রভাব ফেলেছে তা নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে কেটি পেরি এই সম্পর্ককে একটি ‘রূপান্তরমূলক’ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। 

‘আনফেমাস’ পডকাস্টে কথা বলার সময় পেরি বলেন, তিনি এখন তার জীবনে ভালোবাসার এক তীব্র অনুভূতি টের পাচ্ছেন, যা তাকে মানসিকভাবে এবং ব্যক্তিগতভাবে বদলে দিয়েছে। 

৪৪ বছর বয়সি পেরি ব্যাখ্যা করেন যে, একসময় তিনি ‘ভালোবাসাই সব’-এর মতো কথাগুলোকে কেবলই সস্তা প্রচলিত বুলি মনে করতেন। কিন্তু এখন তিনি এগুলোর অন্তর্নিহিত গভীর অর্থ বুঝতে পেরেছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার জীবনে এখন ভালোবাসা আছে। আর এটাই আমাকে বদলে দিয়েছে।’ 

তিনি আরও যোগ করেন, মানুষ নিজে নিজে অনুভব না করা পর্যন্ত ভালোবাসার আসল অনুভূতি পুরোপুরি বুঝতে পারে না। এই অনুভূতিকে তিনি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া বড় কোনো মানসিক মাইলফলকের সঙ্গে তুলনা করেন। 

জানা গেছে, অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের পর, ২০২৫ সালে জাস্টিন ট্রুডোর সঙ্গে কেটি পেরির সম্পর্কের সূচনা হয়। 

এই পপ গায়িকা জানান, আগের সেই বিচ্ছেদটি তার ওপর তীব্র মানসিক প্রভাব ফেলেছিল। সেই সময়টিকে তিনি ‘বেশ কঠিন’ বলে বর্ণনা করেন। এই পপ তারকা স্পষ্ট করেন যে, তিনি সাধারণত নিজেকে পরিস্থিতির শিকার বা ভুক্তভোগী ভাবেন না, তবে গত বছর তাকে মারাত্মক মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। 

বিচ্ছেদের পর কীভাবে তিনি নিজেকে সামলে নিয়েছেন, সে বিষয়েও কথা বলেন পেরি। তিনি জানান, আবেগ বা কষ্টকে চেপে না রেখে তিনি সচেতনভাবে সেগুলোর মুখোমুখি হওয়া বেছে নিয়েছিলেন।

তার কথায়, ‘নিজেকে ভুক্তভোগী ভাবার বৃত্তে আটকে পড়াটা আমার জন্য সহজ ছিল। কিন্তু তা না করে, আমি নিজের অনুভূতিগুলোকে মেনে নিয়ে এবং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার দিকে মনোনিবেশ করেছিলাম।’ 

এই পুরো প্রক্রিয়াটিকে তিনি মানসিক বিকাশ এবং আত্মদর্শনের একটি সফর হিসেবে বর্ণনা করেন। 

পেরির মতে, এই অভিজ্ঞতা শেষ পর্যন্ত তাকে জীবনের জটিলতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে এবং ব্যক্তিগত জীবনে স্পষ্টতা ফিরে পেতে সাহায্য করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত

1

ইতালির কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই কেন ক্ষমা চাই

2

বিপিএলে ফিক্সিংকাণ্ডে শাস্তির মুখে ৫ ক্রিকেটার

3

দেশে প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলি

4

এমপি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মামলা

5

অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হ

6

আমার শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না, রামদেবকে কটাক্ষ কঙ্গ

7

২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই কারবারি গ্রেফতার

8

তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী

9

ইয়ামাল কি বাবা হচ্ছেন? হঠাৎ এ গুঞ্জন কেন

10

মধ্যবিত্তদের বিদেশে বিয়ে করা এড়াতে বললেন মোদি

11

ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন

12

নিউমার্কেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১

13

গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সাহাবুদ্দিন

14

সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন

15

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

16

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ

17

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

18

হরমুজ ইস্যুতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ

19

চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধ ময়দানে ৩০ বাংলাদেশি

20