সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ইয়ামাল কি বাবা হচ্ছেন? হঠাৎ এ গুঞ্জন কেন

স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল ও তার প্রেমিকা ইনেস গার্সিয়া।

লামিনে ইয়ামাল আর গুঞ্জন চলে একই পথে! তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো না কোনো গুঞ্জন চলেই। কে তার প্রেমিকা, তিনি কার প্রেমে মজেছেন—গুঞ্জনের বড় একটা অংশই অবশ্য এসব নিয়ে।

তবে এবার ছড়িয়েছে ভিন্ন এক খবর। শোনা যাচ্ছে, ১৯ বছর বয়সি ইয়ামাল নাকি বাবা হতে চলেছেন। এটা কতটুকু সত্য, কেন এই গুঞ্জন ছড়াল? 

এমন খবর ছড়িয়েছে ইয়ামালের বর্তমান প্রেমিকা ইনেস গার্সিয়া নিজের টিকটক অ্যাকাউন্টে গর্ভধারণ সংক্রান্ত একটি ভিডিও রি-পোস্ট করেন। এর পর থেকেই সবার মধ্যে কৌতূহল তৈরি হয়।

কী ছিল সেই ভিডিওতে

ভিডিওটিতে গর্ভবতী নারীদের ছবি দেখানো হয়। এতে একটি আবেগঘন বার্তা ছিল, ‘অন্য একটি হৃদয়কে নিজের গর্ভে ধারণ করার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।’ এই পোস্ট দেখার পর ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে। অনেকে ভাবছেন, এটি কি কোনো ইঙ্গিত, নাকি ইনেস কেবল ভিডিওটি পছন্দ করে শেয়ার করেছেন। 

প্রেগনেন্সি নিয়ে সত্যিটা কী

এখন পর্যন্ত লামিনে ইয়ামাল বা ইনেস গার্সিয়া কারোর পক্ষ থেকেই কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গ্রাউন্ড নিউজ ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামাল বাবা হচ্ছেন, এটা নিশ্চিত করে বলার মতো কোনো প্রমাণ নেই।

কে এই ইনেস গার্সিয়া

স্পেনের সেভিয়া শহরে জন্ম নেওয়া ইনেস গার্সিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। বর্তমানে টিকটকে তার ৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে। আর ইনস্টাগ্রামে রয়েছে ১ লাখ ৫০ হাজারের বেশি অনুসারী। এসব প্ল্যাটফর্মে তিনি নিয়মিত বিভিন্ন পোশাকের সাজগোজ, নতুন ফ্যাশন ধারা, ভ্রমণ ও লাইফস্টাইল নিয়ে ভিডিও শেয়ার করেন।

ইয়ামালের সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের সূত্রপাত কীভাবে

সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পর থেকেই তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। তবে কিছুদিন আগে একটি ইন্টারনেট গুঞ্জন ছড়িয়েছিল—ইনেসের ব্যাংক কার্ড রিজেক্ট হওয়ার পর একটি স্টোরে ইয়ামালের সঙ্গে তার প্রথম দেখা হয়। ইনেস নিজেই এই কথাটি ভুয়া বলে উড়িয়ে দেন। তিনি জানান, সরাসরি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমেই তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং জনসমক্ষে আসার বেশ কয়েক মাস আগে থেকেই তারা গোপনে প্রেম করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার

1

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে

2

ইমামের মেয়েকে অপহরণের ঘটনায় জামায়াতের উদ্বেগ

3

সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট

4

সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন

5

মিরাজের আরও একটি ফাইফার

6

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে আপত্তি, ব্যাখ্যা দি

7

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার, দাবি নাহিদ ইসলামের

8

হাজিদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

9

হামলায় নিহত মা ও তিন মেয়ের দাফন

10

বিএনপি নেতাকে লাথি দিয়ে ভাইরাল এমপি

11

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়: ফারিণ

14

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন

15

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি

16

পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা শুক্রবার

17

কেয়া-তৌসিফের গল্পে আসছে ‘অবশেষে তুমি এলে’

18

শরীয়তপুরে তেলের ঘাটতি: ব্যাহত সেচ, পাম্প ঘেরাও করে কৃষকদের ব

19

তৃণমূলের ৪৪০ কোটি রুপির তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

20