সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের

ছবি: সংগৃহীত

অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জুলাই পদযাত্রা ও পথসভার আয়োজন করে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে কথা হয়েছে। এই সমস্যাগুলো থাকবে, এগুলো আছে, ছিল। কিন্তু ভবিষ্যতে থাকবে না। তখন থাকবে না, যখন আমরা আমাদের অধিকারটা বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের কর্তব্যটাও যথাযথভাবে পালন করব, তখন আর এই জিনিসগুলো থাকবে না।

তিনি আরও বলেন, নেতা ভোট চুরি করে, রাস্তার কার্পেট চুরি করে, গম চুরি করে, ইট চুরি করে, ঘুষ খায়- সবই চুরি করে। কিন্তু ভোটারদের মধ্যে বড় একটা অংশ আছে, যারা ভোটের আগেরদিন রাতে ভোটটা চুরি করে, আছে না? ভোটের আগের দিন রাতে দেখা যায়, রাত জেগে থাকে৷ চারটা-পাঁচটা পর্যন্ত অপেক্ষা করে। প্রার্থীরা যদি রাতের বেলা ঘরে টোকা দেয়, ভিতর থেকে বলে, আমরা ১০ জন। বলে কি না? এইটার পরিবর্তন হতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলে যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রমুখ। 

এসময় হুঁশিয়ারি দিয়ে ডা. মাহমুদা আলম মিতু বলেন, স্পষ্ট জানিয়ে দিতে চাই। আপনারা কেউ মনে করবেন না যে, আওয়ামী লীগ চলে গেছে, আমি আওয়ামী লীগের বিকল্প হয়ে উঠব। আওয়ামী লীগের বিকল্প হতে কোনো দলকে দেওয়া যাবে না। আওয়ামী লীগের বিকল্প হতে কাউকে দিব না, সে যদি সরকার দলেও থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট

1

আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন:

2

জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত

3

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি:

4

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচ

5

পুশইন ঠেকাতে রাত জেগে পাহারায় গ্রামবাসী

6

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

7

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

8

সহকর্মীকে চড় মেরে দীর্ঘদিন পর অনুতপ্ত রিমা খান

9

আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

10

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির

11

বক্স অফিস কাঁপাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’: একদিনে আ

12

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ তথ্য দিলেন তার স্ত্রী

13

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

14

৪৮০০ মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার দাবি শুভেন্দুর

15

বাঘায় গরু চোর সন্দেহে আটক ২, গণপিটুনিতে ১ জনের মৃত্যু

16

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

17

আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

18

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

19

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব ঢাকা বিশ্বব

20