সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙ্গে চাপা পড়ে একই পরিবারের মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) ভোররাত ৪টার দিকে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এ দুর্ঘটনায় প্রাণ হারান তারা। 

মেলান্দহ থানার ওসি উবায়দুর রহমান জানান, রোববার দিবাগত রাতে নিজ বসতঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। রাত গভীর হলে হঠাৎ শুরু হয় দমকা হাওয়া ও বৈশাখী ঝড়। একপর্যায়ে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, দাগী এলাকার মৃত আব্দুল গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫), তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে মা ও দুই মেয়ের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

এবিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

1

মিছিলের প্রস্তুতিকালে শ্রীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬ জ

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

বিদায়বেলায় মেসির দুঃখের স্মৃতি ফিরিয়ে আনলেন লেভান্ডভস্কি

4

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

5

মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪

6

মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

7

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

8

গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানম

9

ঝড়ে আম কুড়াতে গিয়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

10

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স

11

সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর ‘লিভ টু আপিল’ দায়

12

ধর্ষণচেষ্টাকারী সেই চালককে আটক করল নারী ফুটবলাররা

13

ট্রুডোর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কেটি পেরি

14

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নে

15

রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

16

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গ

17

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ

18

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

19

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

20