সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৮ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

৪৮০০ মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যের বিভিন্ন সীমান্ত জেলার অস্থায়ী নিবাসকেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৮০০ মানুষকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৮৩৬ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানিয়েছেন।

রোববার (৭ জুন) ভারতীয় জনতা পার্টির একটি প্রশিক্ষণ শিবির উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন। 

সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধকে তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় না থাকা অবৈধ অভিবাসীদের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে। 

তার দাবি, অতীতে এ ধরনের ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি। ফলে বহু অবৈধ অভিবাসী দীর্ঘ সময় বিভিন্ন সরকারি কেন্দ্রে অবস্থান করেছে।‌তিনি বলেন, সীমান্তবর্তী জেলাগুলোর নিবাসকেন্দ্র থেকে প্রায় ৪ হাজার ৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে।

বর্তমানে আরও ৮৩৬ জন পাঠানোর অপেক্ষায় রয়েছেন। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকার প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেন, সরকারের কঠোর অবস্থানের কারণে অনেক অনথিভুক্ত অভিবাসী স্বেচ্ছায় এলাকা ছেড়ে চলে গেছেন।

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়েও বক্তব্য দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের যেসব অংশে এখনও বেড়া নির্মাণ হয়নি, তার মধ্যে প্রায় ১০০ কিলোমিটার এলাকার জমি সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে।

তিনি বলেন, রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। সভায় জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। 

তিনি দাবি করেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু ছিল। এদিকে রাজ্যে জনগণনা কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা চালানো হবে বলে উল্লেখ করেন। 

তার ভাষ্য, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জনগণনার কাজ শেষ হবে। এরপর নতুন করে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

1

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম ন

2

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

3

যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

4

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন তিন শিল্পীর মা

5

শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য

6

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

7

‘বাংলাদেশ মানসম্পন্ন দল, সম্প্রতি পাকিস্তানকে হারিয়েছে’

8

‘শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা

9

স্পেনে চলছে ভয়াবহ তাপপ্রবাহ, ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি তাপমাত্রা

10

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

11

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ফিফার বিবৃতি

12

বিদায়বেলায় মেসির দুঃখের স্মৃতি ফিরিয়ে আনলেন লেভান্ডভস্কি

13

ধর্মীয় প্রতীকের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দ

14

‘বাবা, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম’— মৃত্যুবার্ষিকীতে

15

বিমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোয় আনতে হবে: তথ

16

পাটওয়ারীকে বাঁচাতে এগিয়ে আসেনি জামায়াত এমপি ও শিবির সভাপতি

17

লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

18

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ও

19

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচ

20