সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২১ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

গলায় ছুরি ধরে ভুট্টাখেতে নিয়ে শিশুকে ধর্ষণ, ৩ সহযোগী গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় গলায় ছুরি ধরে ভুট্টাখেতে নিয়ে শিশুকে ধর্ষণ করে এক যুবক। আর একজন পাহারা দেয়, একজন ভিডিও করে ও একজন সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় পুলিশ ধর্ষকের তিন সহযোগীকে গ্রেফতার করেছে। তবে মামলার মূল অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।

বুধবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে দর্শনা থানার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের বেলে মাঠ এলাকায় তিন যুবক মিলে গলায় ছুরি ধরে এক শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাকে ভুট্টাখেতে নিয়ে একই গ্রামের হাবিল মিয়ার ছেলে মিরাজ (২৬) ধর্ষণ করে।

এ সময় আব্দুস সামাদের ছেলে পলাশ (২৫) পুরো ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং হোসেন আলীর ছেলে জনি (২৩) আশপাশে পাহারা দেয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ায় নেহালপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল (২০)

ঘটনার পর বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও বুধবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে। পরে এলাকায় ব্যাপক ক্ষোভ, উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, ভিডিও ছড়িয়ে পড়ায় ভুক্তভোগী ও তার পরিবারের সামাজিক ও মানসিক দুর্ভোগ আরও বেড়ে গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বুধবার রাতে দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী পলাশ, সহযোগী জনি ও  আব্দুলকে গ্রেফতার করে। তবে প্রধান অভিযুক্ত মিরাজ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ভিকটিম ও আসামির বাড়ি দর্শনা থানার মধ্যে কিন্তু ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর থানার আওতাভুক্ত হওয়ায় মামলা সেখানে দায়ের করা হয়েছে। গ্রেফতার তিন আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক মূল অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার:

1

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

2

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে:

3

নতুনরূপে তানজিন তিশা

4

আগাম ধানে ব্যস্ততা শুরু

5

কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

8

কুমিল্লায় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন

9

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

10

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

11

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

12

জুলাই শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এনসিপির দুই এমপির শ্র

13

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

14

হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

15

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

16

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন

17

মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রিট শুনানির জন্য তালিকায়

18

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বি

19

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

20