সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে পুনরায় শান্তি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করতে যাচ্ছে। 

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও ইরান এর আগে জানিয়েছিল যে তারা পরবর্তী দফার বৈঠকে বসতে ইচ্ছুক নয়, আলোচনার প্রক্রিয়া বজায় রাখতে ওয়াশিংটন তবুও এই বিশেষ প্রতিনিধি দলটিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২০ এপ্রিল) সকালে নিশ্চিত করেছেন যে এই প্রতিনিধি দলটি বর্তমানে ইসলামাবাদের পথে রয়েছে। জেডি ভ্যান্সের পাশাপাশি এই দলে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। 

ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে কোনো পক্ষই আলোচনা নিয়ে কোনো রকম কালক্ষেপণ করবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, আলোচনার টেবিলে বসা এখন সময়ের দাবি।

এর আগে রোববার (১৯ এপ্রিল) জেডি ভ্যান্স ২১ ঘণ্টা ইসলামাবাদে অবস্থান করেও ইরানের প্রতিনিধিদের সাথে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। সেই সময় আলোচনা ব্যর্থ হওয়ার জন্য একে অপরকে দোষারোপ করেছিল দুই দেশ। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে রাজি না হওয়ায় আলোচনা ভেস্তে গেছে। বিপরীতে, ইরানের দাবি ছিল যে আস্থার পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রকে আরও আন্তরিক হতে হবে।

ইরান বর্তমানে পরবর্তী বৈঠকে বসার বিষয়ে অস্বীকৃতি জানালেও মার্কিন প্রতিনিধি দলের এই সফরকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইসলামাবাদে এখন প্রতিনিধি দলটির পৌঁছানোর অপেক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বিশ্লেষকরা মনে করছেন, জ্যারেড কুশনার ও জেডি ভ্যান্সের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরাসরি উপস্থিতি প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন এই সমস্যার সমাধান করতে কতটা আগ্রহী। শেষ পর্যন্ত ইরান আলোচনার টেবিলে ফিরে আসে কি না, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: দ্য গার্ডিয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, ৩ জন গ্রেফতার

1

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ

2

কৃষক পরিবারে সচ্ছলতা ও খাদ্য ঘাটতি পূরণে খাল খনন কর্মসূচির ব

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদল

5

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আব

6

আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? জামায়াত এম

7

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

8

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী, পাস

9

স্পেনে চলছে ভয়াবহ তাপপ্রবাহ, ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি তাপমাত্রা

10

অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

11

দেশের ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

12

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড, যা বললেন তামান্না সেতু

13

নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

14

চাপ ও বিতর্কের মধ্যেও ফিফা নির্বাচনে লড়বেন ইনফান্তিনো

15

আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

16

খাল খননের চেয়ে হামে আক্রান্ত শিশুদের জীবন জরুরী

17

বারবার বিসিবি সভাপতি বদল, যা বললেন কোচ

18

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

19

নির্বাচনে জয়ী থালাপতি বিজয়কে নিয়ে পূজা হেগড়ের পোস্ট ভাইরাল

20