সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

আগামী মাসে যুক্তরাষ্ট্র যেত পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর হলে গত ১১ বছরের মধ্যে এটি জিনপিংয়ের প্রথম সফর।  প্রেসিডেন্টের ভ্রমণ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বরাতে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিং ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন, ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এবং পরদিনই যুক্তরাষ্ট্র ছাড়বেন।  এই সফর হবে ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিংয়ের প্রথম সফর।

শি’র সফরসূচি সম্পর্কে জানেন এমন চারজন জানিয়েছেন, ‘২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে শি অংশ নেবেন না।’

হোয়াইট হাউসও নিশ্চিত করেছে, ২৪ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য শি ওয়াশিংটন সফর করবেন। তবে তার সফরের বাকি কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেনি।

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে। আলোচনায় বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা , ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় উঠে আসতে পারে।

এর আগে ধারণা করা হয়েছিল, শি ওয়াশিংটন সফরের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও যোগ দিতে পারেন। এতে চীন বহুপক্ষীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক শাসনব্যবস্থার প্রতি তার সমর্থন তুলে ধরার সুযোগ পেত।

তবে ওয়াশিংটনে থাকা ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক জানিয়েছেন, চীন এখনো নিউইয়র্কে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এতে ধারণা করা হচ্ছে, শি এবার জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না।

শি জিনপিং সর্বশেষ ২০১৫ সালে সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। সে সময় জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে তিনি নিউইয়র্ক সফর করেন।

২০২১ সালে করোনাভাইরাস মহামারির সময় তিনি ভার্চুয়ালি সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, এ বছরের অধিবেশনে শির অনুপস্থিতি হলে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক ইস্যুতে *চীনের অবস্থানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সরাসরি তুলনার সুযোগ কিছুটা কমে যাবে।

তথ্যসূত্র: সামা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে, সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরু

1

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

2

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি

3

স্পেনে চলছে ভয়াবহ তাপপ্রবাহ, ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি তাপমাত্রা

4

‘হয় তুমি নয় মৃত্যু’ লিখে জীবন দিলেন ভারতে পড়তে যাওয়া শিক্ষার

5

প্রথমবার এক সিনেমায় সালমান-নয়নতারা, শুরু হলো শুটিং

6

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়ো

7

কেন রেজাইয়ের নিয়োগ ইরানের নিরাপত্তা নীতির জন্য গুরুত্বপূর্ণ?

8

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানম

9

অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলা

10

হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

11

মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রিট শুনানির জন্য তালিকায়

12

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

13

বাংলাদেশের ফিল্ডিংকে বিশ্বের তিন নম্বর বললেন ফিল্ডিং কোচ

14

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

15

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয়

16

আধুনিক প্রযুক্তির ব্যবহারে আসন্ন এইচএসসি পরীক্ষা নকলমুক্ত কর

17

নতুনরূপে তানজিন তিশা

18

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

19

লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

20