সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৩ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সারজিসকে সতর্কবার্তা নীলার

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলমকে ঘিরে একটি উন্মুক্ত বার্তা প্রকাশ করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন।

তার ফেসবুক স্ট্যাটাসটি সিএসআই পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো–

‘প্রিয় সারজিস আলম, তোরা এখন বিরোধী দলে আছিস। কিন্তু মনে রাখিস, বিরোধী দল হিসাবেও তোদেরকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে। বাস্তবতা মেনে নাও রাজনীতিতে অবস্থান বদলায়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা। বিরোধী দলে আছ এটাই বিশাল ব্যাপার, কিন্তু জনগণের আস্থা অর্জন করাই এখন তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা।

বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু তোরা থাকবি কি থাকবি না সেটা নিয়ে চিন্তা কর।

তোমরা রাজনৈতিকভাবে কতটা টিকে থাকতে পারবা, সেই প্রশ্নের উত্তর দিতে হবে এখনই। কারণ জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি টেকে না।

সময়ের সংকেত স্পষ্ট জনগণ দেখছে, বিচার করছে, এবং মনে রাখছে। রাজনৈতিক উত্থান যেমন বাস্তব, পতনও তেমন বাস্তব আর সেই হিসাব শেষ পর্যন্ত জনগণই মেলায়।

তোদের পতনের কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়েছে। এখন শুধু তার ধ্বনি আরও স্পষ্ট শোনা যাচ্ছে। প্রতিটি ভুল সিদ্ধান্ত, প্রতিটি বিভ্রান্তিকর অবস্থান, সেই পতনকে আরও ত্বরান্বিত করছে।

এখন হুঁশিয়ার হওয়ার সময়। আত্মসমালোচনা করুন, জনগণের কাছে জবাব দিন, এবং মনে রাখুন বাংলাদেশের রাজনীতিতে শেষ শব্দ ক্ষমতা নয়, জনগণই বলে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে জয়ী থালাপতি বিজয়কে নিয়ে পূজা হেগড়ের পোস্ট ভাইরাল

1

হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ’—শাকিব প্রসঙ্গে সিয়াম

2

ঈদযাত্রায় ভাড়া তিনগুণ, পিকআপেও জায়গা নেই

3

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

4

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

5

তিন প্রতিবন্ধী ব‌্যক্তিকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

6

প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন চিত্রনায়িকা ব

7

জন্মস্থান মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ

8

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

9

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

10

বেনজীরকে ফেরাতে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্

11

চুক্তিতে না আসলে পুরো ইরান ধ্বংস করে দেওয়া হবে: ট্রাম্প

12

আজও শাপলা চত্বরের গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন মনসুর, খোঁজ রাখে

13

আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার

14

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

15

ভোজিনহার পরিবারের জন্য টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি

16

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আর নেই

17

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

18

যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান

19

ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল

20