সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

চুক্তিতে না আসলে পুরো ইরান ধ্বংস করে দেওয়া হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি নতুন শান্তি চুক্তিতে আসার জন্য তেহরানের সামনে এটাই ‘শেষ সুযোগ’। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, এই সুযোগ হাতছাড়া করলে ইরানকে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। 

ট্রাম্পের মতে, যদি ইরান এই চুক্তিতে রাজি না হয়, তবে সামরিক শক্তি প্রয়োগ করে পুরো দেশটি ধ্বংস করে দেওয়া হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, ২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি হয়েছিল, সেই একই ভুল তিনি দ্বিতীয়বার করবেন না। ট্রাম্পের দৃষ্টিতে আগের চুক্তিটি ছিল একটি দুর্বল ও ভুল সিদ্ধান্ত। তাই এবার তিনি ইরানের ওপর আরও কঠোর শর্তারোপ করে নতুন এক চুক্তিতে পৌঁছাতে চান, যেখানে কোনো আপসের সুযোগ নেই।

ইরানকে চরম সময়সীমা বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে, চুক্তিতে সই না করলে পুরো ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তিনি তেহরানকে সতর্ক করে জানান, কোনো প্রকার নমনীয়তা না দেখিয়ে আমেরিকা এবার সরাসরি সামরিক ব্যবস্থার দিকে যাবে।

এই বার্তার মাধ্যমে ট্রাম্প মূলত ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে আলোচনার টেবিলে বসাতে চাইছেন। তার এই মারমুখী অবস্থানের কারণে বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

সূত্র: আলজাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্ত-মুমিনুলের জুটিতে স্বস্তি বাংলাদেশ শিবিরে

1

ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে: ট্রাম্প

2

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে

3

ঈদে একসঙ্গে ৯টি সিনেমা মুক্তি পাওয়ায় চিন্তায় হল মালিকরা

4

ফজলুরকে জামায়াত আমির: উনি গুরুতর অপরাধ করেছেন

5

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

6

দিনাজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

7

রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সাক্ষাৎ

8

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্র

9

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

10

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

11

খণ্ডিত সেই লাশটি কি বৃষ্টির, জানাল তদন্ত কর্মকর্তারা

12

আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

13

প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্র

14

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ফিফার বিবৃতি

15

রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটওয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতু

16

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক

17

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

18

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্র

19

সাভারে আ.লীগ নেতাসহ ৭ জন গ্রেফতার

20