সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখা। শনিবার বিকাল ৩টায় শহরের সাহিদ গার্ডেনে আয়োজিত এ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের দাবি এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

সমাবেশ শুরুর আগে সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করাতে বাধ্য হব। 

পরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কোনো টালবাহানা সহ্য করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আপনি এখন যে বিএনপি করছেন, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। গণভোটের রায় বাস্তবায়নে যে টালবাহানা করা হচ্ছে, তা আমরা মেনে নেব না। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ‘এদেশ ভারতীয় প্রেসক্রিপশনে পরিচালিত হতে পারে না। বাংলাদেশের জনগণ আর কোনো ধরনের ভারতীয় আধিপত্য মেনে নেবে না।’ 

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী ও কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী

1

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

2

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

3

রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালককে হত্যা

4

বেনজীরকে ফেরাতে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্

5

প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নে

6

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে আমির হামজা

7

পাকিস্তানে ফের বাড়ল জ্বালানি তেলর দাম, লিটার কত?

8

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

9

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

10

দেশের ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

11

ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ: কৃষিমন্ত্রী

12

হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু

13

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা: ফেসবুক পোস্টে বার্তা দিলেন

14

একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প

15

৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

16

নাসির তামিমার ৭ বছর সাজা হতে পারে: আইনজীবী

17

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

18

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয় সরকার

19

এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে নির্দেশনা

20