সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ফের বাড়ল জ্বালানি তেলর দাম, লিটার কত?

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার আবারও পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতার প্রেক্ষাপটে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৩.১৮ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৩.৮০ রুপি বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৩১০.৭১ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৩২৩.৩০ রুপি। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গত মাসে চার মাসব্যাপী সংঘাতের অবসানে দুই দেশ একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছেছিল, তবুও নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ফিরে এসেছে।

এর আগে উত্তেজনা কমে আসা এবং ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পর গত এক মাসে পাকিস্তান সরকার ধাপে ধাপে জ্বালানির দাম সর্বোচ্চ ৭৬ রুপি পর্যন্ত কমিয়েছিল। গত সপ্তাহেও পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম প্রতি লিটারে ১.৯৭ রুপি করে কমানো হয়েছিল। আর গত মাসে সবচেয়ে বড় মূল্যহ্রাসের সময় পেট্রোলের দাম ৭৪ রুপি এবং ডিজেলের দাম ৬৭ রুপি কমানো হয়েছিল।

এদিকে শুক্রবার প্রকাশিত আন্তর্জাতিক জ্বালানি সংস্থা-এর সর্বশেষ তেলবাজার প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে বৈশ্বিক তেল সরবরাহ কয়েক মাসের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল আংশিক স্বাভাবিক হওয়ায় উপসাগরীয় অঞ্চলের উৎপাদন বেড়েছে। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব না হওয়ায় উৎপাদন এখনো যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুনে উৎপাদন বাড়লেও বৈশ্বিক তেল উৎপাদন এখনো যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় দৈনিক প্রায় ৯৪ লাখ ব্যারেল কম রয়েছে।

আইইএ জানায়, জুন মাসে উপসাগরীয় দেশগুলোর তেল উৎপাদন দৈনিক প্রায় ৩৫ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে। তবে হরমুজ প্রণালিতে মাঝেমধ্যে জাহাজ চলাচলে বিঘ্ন এবং নিরাপত্তা উদ্বেগের কারণে অঞ্চলটির উৎপাদন এখনো যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় দৈনিক প্রায় ১ কোটি ১৪ লাখ ব্যারেল কম রয়েছে।

একই সময়ে ওপেক প্লাস জোটভুক্ত দেশগুলোর উৎপাদন জুনে দৈনিক প্রায় ২৪ লাখ ৫০ হাজার ব্যারেল বেড়ে ৩ কোটি ৮৩ লাখ ৯০ হাজার ব্যারেলে পৌঁছেছে। এর মধ্যে সৌদি আরব একাই প্রায় ৯ লাখ ব্যারেল এবং কুয়েত প্রায় ৬ লাখ ৩০ হাজার ব্যারেল উৎপাদন বৃদ্ধি করেছে।

অন্যদিকে ওপেক প্লাসের বাইরে থাকা দেশগুলোর উৎপাদনও দৈনিক প্রায় ১৬ লাখ ৩০ হাজার ব্যারেল বেড়ে ৬ কোটি ৩ লাখ ৭০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত একাই প্রায় ৯ লাখ ৪০ হাজার ব্যারেল অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে সবচেয়ে বেশি অবদান রেখেছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গ

1

মানিকগঞ্জে এক রাতে তিন হত্যা

2

কাউন্টারে হামলা-মারধর, নওগাঁ থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচ

3

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার:

4

রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে না পারায় দুঃখ প্রকাশ নিজানের

5

আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার

6

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্র

7

বিতর্কিত উদযাপন করে ফাইনালের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টি

8

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানম

9

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

10

হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা

11

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদু

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান

14

কুমিল্লায় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন

15

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

16

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফারজিন গনি

17

জাতীয় পার্টির নতুন মহাসচিব কাজী নাহিদ

18

মেসির বিদায়ের পর এবার ধোঁয়াশা স্কালোনির ভবিষ্যৎ নিয়েও

19

বিমান মন্ত্রণালয়ের পর খাদ্যের দায়িত্বে রিতা, স্বচ্ছতা ও নিষ্

20