সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৬ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় ভাড়া তিনগুণ, পিকআপেও জায়গা নেই

ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছেন লাখ লাখ মানুষ। কিন্তু যাত্রা পথে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। শুধু তাই নয়, ১৫০ টাকার ভাড়া ৫০০ টাকা হলেও গাড়ি পাওয়া যাচ্ছে না। যে কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষেরা।

আজ মঙ্গলবার ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা গেছে। প্রতিটি বাসস্ট্যান্ডে শত শত যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছেন। স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে ব্যাগ কাঁদে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পড়ছেন। 

শেরপুরের যাত্রী আমিনুল সরকার বলেন, ‘ঢাকা থেকে সব বাসে যাত্রী ভরা। মাঝ রাস্তা থেকে একজন যাত্রীও নেয় না। ময়মনসিংহ পর্যন্ত ভাড়া ১৫০ টাকা। অথচ নেওয়া হচ্ছে ৫০০ টাকা করে, তবু গাড়ি নাই। ট্রাক-পিকআপ ভ্যানেও জায়গা নাই।’

মহসিন আলী নামে এক যাত্রী জানান, একটি কারখানায় তিনি ও তার স্ত্রী চাকরি করেন। কারখানা ছুটি হওয়ার পরপরই বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি,‘আর কত সময় দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ জানেন’।

পিকআপের এক চালক জানান, আমরা সিরাজগঞ্জের যাত্রী নিচ্ছি মাথাপিছু ৪০০ টাকা করে। বাসের ভাড়া ৬০০ টাকা। তাই অনেক যাত্রীরা পিকআপে উঠছে। আমাদের কেউ যাত্রী নিতে বাধা দেয় না। এখানে কিছু লোক আছে তারা আমাদের যাত্রী তুলে দেয়। বিনিময়ে তাদের ২০০ থেকে ৩০০ টাকা দিতে হচ্ছে। 

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, মঙ্গলবার গাজীপুরের অবশিষ্ট ৬০ শতাংশ শিল্পকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সড়কে অনেক যাত্রী। পরিবহন সংকট বলা যাবে না। একসঙ্গে অনেক যাত্রী বিভিন্ন বাসস্ট্যান্ডে আসার কারণে এমনটি হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকা

1

ডিভোর্সের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী, রহস্যময় বার্তা তৃ

2

ঝিনাইদহে ৬ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

3

নেইমারকে কটাক্ষ ব্রাজিলের প্রেসিডেন্টের

4

আমার শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না, রামদেবকে কটাক্ষ কঙ্গ

5

আমার গর্ব লাগে যে, আমার নেতা নাহিদ ইসলাম: ডা. মাহমুদা মিতু

6

জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ

7

মানিকগঞ্জে এক রাতে তিন হত্যা

8

নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান

9

ডাকসু নেতাদের ওপর হামলার মামলা না নেওয়ায় লিগ্যাল নোটিশ

10

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

11

এমবোলোর অদ্ভুত সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

12

নাসিরনগরে পানিতে জমির সব ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

13

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

14

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন

15

দশ বিশ্বকাপের পথিক: তপন চৌধুরীর চোখে ফুটবলের পৃথিবী

16

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

17

পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

18

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

19

কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

20