সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বন্ধুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে মাদকাসক্ত বন্ধুর কুড়ালের আঘাতে শাহ আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত মিজানুর রহমান (৩২)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।

নিহত শাহ আলম উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি প্রতাপপুর হানিফ শাহ মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামে ঘাতক মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান স্থানীয় দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।

সূত্র জানায়, নিহত শাহ আলম ও মিজানুর রহমান দীর্ঘদিনের বন্ধু। উভয়ে একসঙ্গে চলাফেরা করতেন এবং মাদক সেবন করতেন। বুধবার শাহ আলম মিজানুরের বাড়িতে গেলে কী কারণে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

গ্রেফতারের পর মিজানুর রহমান থানা হেফাজতে মাদকের প্রভাবে অচেতন অবস্থায় রয়েছে। সে স্বাভাবিক না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শাহ আলমের স্বজনরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

1

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফারজিন গনি

2

বাংলাদেশের ফিল্ডিংকে বিশ্বের তিন নম্বর বললেন ফিল্ডিং কোচ

3

দেশের ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

4

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

5

নিজের মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন রুনা লায়লা

6

এমপি গাজী নজরুল এখন কোথায়?

7

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ ন

8

শীর্ষস্থান ফিরে পেল আর্সেনাল

9

কৃষক পরিবারে সচ্ছলতা ও খাদ্য ঘাটতি পূরণে খাল খনন কর্মসূচির ব

10

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা করে সমালোচনার মুখে ফিফ

11

সুনামগঞ্জে উত্তম কৃষি পদ্ধতি বিষয়ক কর্মশালা

12

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

13

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২

14

ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে বিক্ষোভ, বার্লিনে গ্রেফত

15

নরওয়ের বিদায়ের পর বড় হালান্ড বললেন, ‘রেফারি বেশ ভালো খেলেছে’

16

যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম

17

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

18

হজযাত্রীদের প্রথম কাফেলাকে মদিনায় ফুল দিয়ে বরণ

19

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

20