সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সাজা স্থগিতের আবেদন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও স্ত্রী বুশরা বিবি। ছবি: সংগৃহীত

আল-কাদির ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি চিকিৎসার কারণ দেখিয়ে তার সাজা স্থগিতের আবেদন করেছেন। 

রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদ হাইকোর্টে এই আবেদন জমা দেওয়া হয় বলে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানা গেছে, চলতি সপ্তাহে রাওয়ালপিন্ডির একটি বেসরকারি হাসপাতালে বুশরা বিবির চোখে অস্ত্রোপচার করা হয়েছে। আদিয়ালা জেল কর্তৃপক্ষ তাকে আল-শিফা আই হাসপাতালে নিয়ে যায়, যেখানে রেটিনা বিশেষজ্ঞ ড. নাদিম কুরেশি তার সার্জারি সম্পন্ন করেন। এক রাত হাসপাতালে কাটানোর পর তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুশরা বিবির আইনজীবী সালমান সাফদার আবেদনে অভিযোগ করেছেন যে, এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয়েছে। পরিবারের সদস্য বা আইনজীবীদের কোনো প্রকার পরামর্শ ছাড়াই এই অস্ত্রোপচার করা হয়, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, আদালতে পেশ করা আবেদনে বেশ কিছু দাবি জানানো হয়েছে। যেখানে আল-শিফা হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান এবং জেল সুপারকে সার্জারির পূর্ণাঙ্গ রেকর্ড এবং ডায়াগনসিস রিপোর্টসহ আদালতে তলব করার অনুরোধ জানানো হয়েছে। অস্ত্রোপচার পরবর্তী সঠিক যত্নের জন্য তাকে কারাগারে না রেখে আবারও আল-শিফা হাসপাতালে স্থানান্তরের দাবি করা হয়েছে। কারাগারে পরিবারের সদস্য ও আইনজীবীদের নিয়মিত এবং নিরবচ্ছিন্ন সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, বুশরা বিবি দীর্ঘ সময় ধরে কারাবন্দী এবং তার সাজা স্থগিতের আবেদনটি এক বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। যথাযথ চিকিৎসা না পেলে তার অপূরণীয় ক্ষতি হতে পারে বলে আইনজীবীরা সতর্ক করেছেন।

আগামী ২২ এপ্রিল প্রধান বিচারপতি সরদার সরফরাজ ডোগারের নেতৃত্বাধীন ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ইমরান খান ও বুশরা বিবির সাজা স্থগিতের বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, আল-কাদির ট্রাস্ট মামলায় বুশরা বিবি সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ

1

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

2

ডিভোর্সের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী, রহস্যময় বার্তা তৃ

3

নাহিদের তাণ্ডবে অল্পেতেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

4

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

5

হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

6

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

7

সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

8

দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

9

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

10

ব্যবসায়ী হত্যার আড়াই বছর পর পিবিআইয়ের রহস্য উদঘাটন, গ্রেফতার

11

ইয়ামাল কি বাবা হচ্ছেন? হঠাৎ এ গুঞ্জন কেন

12

মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে আলোচিত ‘তেলাপোকা পার্টি’

13

পশ্চিমবঙ্গে ধর্মান্তর বিরোধী কঠোর আইন চালু করা হবে: শুভেন্দু

14

আড়াই হাজার পাসেও গোল নেই স্পেনের, অপেক্ষা ফুরাচ্ছে না সালাহদ

15

স্পেনে চলছে ভয়াবহ তাপপ্রবাহ, ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি তাপমাত্রা

16

পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

17

আমার গর্ব লাগে যে, আমার নেতা নাহিদ ইসলাম: ডা. মাহমুদা মিতু

18

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

19

রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’

20