সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৮ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’

বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করার মধ্য দিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে পর্তুগাল।

এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে চিরচেনা রুপে দেখা যায়নি। যে কারণে এই তারকা ফুটবলারকে বিশ্রাম দেওয়া উচিত ছিল বলে মত দিয়েছেন অনেকে।

তারা বলছেন, নকআউট পর্বে সম্পূর্ণ ফিট থাকতে লিওনেল মেসি ও আর্লিং হ্যালান্ডের মতোই সিআর সেভেনকে বিশ্রাম দেওয়ার উচিত ছিল।

যদিও এমন পরামর্শ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। তিনি এই ধরনের মতামতকে ‘ছেলেমানুষি’ বলে অভিহিত করেছেন। মার্টিনেজ বলেন, রোনালদো পুরো সময় খেলার জন্য সক্ষম।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে রোনালদোর পারফরম্যান্স খুব একটা আশানুরূপ ছিল না। অন্যদিকে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে মেসি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন, আর ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হ্যালান্ড নরওয়ের হয়ে খেলেনইনি।

ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে আমরা তুলনা করি না। সেটা হবে ছেলেমানুষি। রোনালদোর খেলার ধরণ অভিজ্ঞতা ও শৃঙ্খলার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। 

তিনি বলেন, রোনালদো সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে অভ্যস্ত। এটি মূলত মানসিক দৃঢ়তা এবং পজিশনের ক্ষেত্রে সবসময় শৃঙ্খলা বজায় রাখার বিষয়। এর সঙ্গে আক্রমণাত্মক কৌশলের সময় ফাঁকা জায়গা তৈরি করার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ।

পর্তুগিজ কোচ আরও বলেছেন, বিশ্বকাপের সময় খেলার ধকল সামলানোর ক্ষেত্রে এই মহাতারকার মধ্যে কোনো সমস্যা বা ক্লান্তির লক্ষণ দেখা যায়নি। তার জন্য ৯০ মিনিট খেলা কোনো সমস্যা নয়। তবে হয়তো পরের ম্যাচে আমাদের কোনো পরিবর্তন আনতে হতে পারে, কিন্তু সেটা অন্য যেকোনো ফুটবলারের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদাল

1

৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

2

উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক

3

বিশ্বকাপ অনিশ্চিত আরও এক ব্রাজিলিয়ানের

4

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

5

সদরপুরে ঈদ জামাত অনুষ্ঠিত

6

ভোজিনহার পরিবারের জন্য টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি

7

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

8

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

9

রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী

10

গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, যা বললেন জামায়াত আমির

11

হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

12

সরকারের সঙ্গে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে সিজেপি

13

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত

14

চাপ ও বিতর্কের মধ্যেও ফিফা নির্বাচনে লড়বেন ইনফান্তিনো

15

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ তথ্য দিলেন তার স্ত্রী

16

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি

17

মুদি দোকানের পাউরুটির তাকে মিলল সাপ

18

হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মি

19

এমপি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মামলা

20