সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র, আরও বিবর্ণ রিয়ালের লিগ জেতার আশা

সুপারকোপা জেতা হয়নি, কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগ থেকেও আগেই বাদ পড়ে গেছে; রিয়াল মাদ্রিদের সামনে শিরোপাহীন মৌসুম কাটানোর একমাত্র উপায় লা লিগায়। তবে সেই স্বপ্নও ফিকে হয়ে যাচ্ছে। বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করেছে রিয়াল। এবার রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। 

প্রতিপক্ষের মাঠ বেনিতো ভিয়ামারিনে রিয়াল এগিয়ে গিয়েছিল খেলার ১৭ মিনিটে। ফেদেরিকো ভালভার্দের শট বেটিসের গোলকিপার আলভারো ভাইয়েস ঠেকাতে পারেননি। ফিরতি সুযোগটা গিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের পায়ে। তিনি সুযোগ নষ্ট করেননি, বল জড়ান জালে।

প্রথমার্ধে মাদ্রিদের গোলকিপার আন্দ্রি লুনিন দুর্দান্ত খেলেছেন। থিবো কোর্তোয়ার চোটে সুযোগ পাওয়া ইউক্রেনিয়ান এই গোলরক্ষক ঠেকিয়ে দেন একাধিক শট। তার কৃতিত্বে ভর করে প্রথমার্ধটা এগিয়ে থেকেই শেষ করে রিয়াল।

দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে একবার জালে বল জড়ান। তবে অফসাইডের কারণে সেবার গোল পায়নি রিয়াল। এরপর লুনিন আরও একবার শট ঠেকিয়ে দেন বেতিসের।

তবে শেষ মুহূর্তে আর লুনিন ত্রাতা হয়ে উঠতে পারেননি। তাই রিয়ালেরও শেষরক্ষা হয়নি। যোগ করা সময়ে হেক্টর বেলেরিন গোল করেন। বক্সের জটলা থেকে তার করা একটি শট লুনিনকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

বেলেরিন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া থেকে উঠে এসেছিলেন। এরপর ২০২২-২৩ মৌসুমে ক্লাবটিতে এক মৌসুম খেলেছেনও। সেই তার গোলেই রিয়ালকে ড্র করতে হলো। আর তাতে পরোক্ষ লাভটা হলো বার্সেলোনারই। 

১-১ গোলের এই ড্রয়ের পর বার্সেলোনার চেয়ে রিয়াল পিছিয়ে আছে ৮ পয়েন্টে। আজ রাতে হেতাফের বিপক্ষে খেলবে কাতালানরা, ম্যাচটি জিতলেই রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে যাবে বার্সা। সেক্ষেত্রে পরের তিনটি ম্যাচ জিতলেই শিরোপা নিজেদের ঘরে তুলবে বার্সা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী

1

আড়াই হাজার পাসেও গোল নেই স্পেনের, অপেক্ষা ফুরাচ্ছে না সালাহদ

2

মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়: ফারিণ

3

অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী

4

স্পেনকে ফ্রান্সের ভয় পাওয়া উচিত: ইয়ামাল

5

দিনাজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

6

নাহিদের তাণ্ডবে অল্পেতেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

7

রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

8

আর্জেন্টাইন ডিফেন্ডারের মাও বিশ্বাস করতেন বিশ্বকাপ ফাইনালে ষ

9

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

10

কৃষক পরিবারে সচ্ছলতা ও খাদ্য ঘাটতি পূরণে খাল খনন কর্মসূচির ব

11

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

12

হাসনাত ও মোশাররফ করিমকে সমর্থন জানিয়ে তাসনিম জারার ফেসবুক পো

13

স্বপ্নভঙ্গের পরও ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রত্যয় ভিনিসিয়ুসে

14

আগাম ধানে ব্যস্ততা শুরু

15

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’

16

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

17

আকাশছোঁয়া স্পর্শ স্পর্শিয়ার

18

১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান

19

হজযাত্রীদের প্রথম কাফেলাকে মদিনায় ফুল দিয়ে বরণ

20