সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৬ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

স্বপ্নভঙ্গের পরও ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রত্যয় ভিনিসিয়ুসের

২০২৬ বিশ্বকাপেও হতাশার ধারাবাহিকতা ভাঙতে পারেনি সেলেসাওরা।

২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে ব্রাজিলের জন্য যেন একই গল্পের পুনরাবৃত্তি। প্রতিটি আসরেই কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ২০২৬ বিশ্বকাপেও সেই হতাশার ধারাবাহিকতা ভাঙতে পারেনি সেলেসাওরা।

ক্লাব ফুটবলে সফল কোচ কার্লো আনচেলত্তির অধীনে এবং একঝাঁক তারকা ফুটবলার নিয়েও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হওয়ায় হতাশ ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে এই ব্যর্থতায় ভেঙে না পড়ে দলকে আবারও সাফল্যের পথে ফেরানোর অঙ্গীকার করেছেন তিনি।

বাংলাদেশ সময় সোমবার ভোরে নিউইয়র্কে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় ব্রাজিলের।

নরওয়ের হয়ে জোড়া গোল করেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। অন্যদিকে দুটি পেনাল্টি পেলেও একটি থেকেই গোল করতে সক্ষম হয় ব্রাজিল। স্পট কিক থেকে ব্যবধান কমান অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার জুনিয়র। 

ম্যাচ শেষে মিক্সড জোনে কথা বলতে আসা ব্রাজিলের অল্প কয়েকজন খেলোয়াড়ের একজন ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। নিজের দলের ব্যর্থতার দায় এড়িয়ে না গিয়ে সরাসরি ভুল স্বীকার করেন রিয়াল মাদ্রিদ তারকা।

ভিনিসিয়ুস বলেন, বিশ্বকাপ থেকে বিদায় মেনে নেওয়া সবসময়ই খুব কঠিন। এমন মুহূর্তে আসলে বলার মতো খুব বেশি কিছু থাকে না।

তিনি আরও বলেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে খেলতে পারিনি। যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন, সেই সমর্থকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তবে একটি বিষয় নিশ্চিত—ব্রাজিলকে আবারও বিশ্বের সেরা পর্যায়ে ফিরিয়ে আনতে আমি লড়াই চালিয়ে যাব।

বিশ্বকাপের আরেকটি হতাশাজনক সমাপ্তির পরও ভিনিসিউসের এই প্রতিশ্রুতি ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য ভবিষ্যতের নতুন আশার বার্তা হয়ে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানম

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘট

3

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

4

‘জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, দূর থেকে দেখলে কমেডি’

5

যেভাবে সীমান্ত দিয়ে চোরাচালান হয় ভারতীয় গরু মহিষ

6

রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারে শুভশ্রী

7

শেরপুর সেতুতে ৩ দিন যান চলাচল বন্ধ, বিকল্প পথে চলার নির্দেশ

8

অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হ

9

প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নে

10

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে

11

বরিশালে সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

12

‘খেলা শেষ খোদা হাফেজ’

13

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

14

আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করছেন: রাশেদ খা

15

বাংলাদেশের ফিল্ডিংকে বিশ্বের তিন নম্বর বললেন ফিল্ডিং কোচ

16

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

17

জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ আশিক

18

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20