সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও তা দেখি। প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে, স্কুল কে চালাবে, কে টেন্ডার নিবে, কে ইটের টাকা খাবে, নতুন করে একটা রাজনৈতিক দলের নেতাকর্মী এই কাজটা শুরু করেছে। আমরা তাদের পেছনে রাজনীতি করতে পারি না।’

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে এনসিপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সারজিস বলেন, ‘যে পচা সিস্টেম ৫৩ বছরে তৈরি হয়েছে সেটা দুই বছরে পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা সচেতন থাকি তাহলে আগামী ৫-১০ বছরে এই পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘পরিবর্তনটা ঘর থেকে শুরু হতে হবে। পরিবর্তনটা যদি করতে চাই, পরিবর্তনটা মিডিয়াতে হতে হবে। আমরা দেখি আমাদের মিডিয়ার ভাইয়েরা তথ্য পাঠায়, কিন্তু ওই হেড অফিসে শুধুমাত্র সরকারের প্রশংসাগুলো যায়, সমালোচনাগুলো যায় না। যে দল ক্ষমতায় থাকে মিডিয়াগুলোতে তার লোক বসানো হয়। এভাবে যদি মিডিয়াগুলো দলীয় হয়ে যায়, প্রশাসন দলীয় হয়ে যায়, ব্যবসায়ী দলীয় ব্যবসায়ী হয়ে যায়- এই দেশের পরিবর্তন কোনোদিন সম্ভব নয়। আমাদের একটা পরিবর্তন দরকার। আমরা আর কোনো ওসমান হাদিকে হারাতে চাই না।’

আগামী গোদাগাড়ী উপজেলা নির্বাচনে এনসিপির চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের পক্ষে সমর্থন চেয়ে সারজিস বলেন, ‘আমরা কৃষকের পরিবারের সন্তান। আমরা বিশ্বাস করি, রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যদি সংসদে যেতে পারেন, আমাদের আতিক ভাই উপজেলা চেয়ারম্যান হতে পারেন। আমরা বিশ্বাস করি ওই হাতিয়া দ্বীপের ২৫ বছরের ছেলে আবদুল হান্নান মাসউদ যদি এমপি হতে পারেন, তাহলে আমাদের আতিক ভাই উপজেলা চেয়ারম্যান হতে পারেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন, এনসিপির রাজশাহী মহানগর সভাপতি মোবাশ্বের আলী প্রমুখ।

সমাবেশের আগে উপজেলা সদরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ বের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেকআপ ছাড়াই বেশি স্বাচ্ছন্দবোধ করেন ফারিণ

1

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি: ‘প্রতিশ্রুতি রক্ষা করুন

2

বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে

3

হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মি

4

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

5

প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন বিকালে

6

ভোজিনহার পরিবারের জন্য টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি

7

ইরানই যুদ্ধে জয়ী বলে মত অধিকাংশ ইসরাইলির

8

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

9

মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার!

10

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

11

৪৮০০ মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার দাবি শুভেন্দুর

12

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গ

13

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমকের চমক

14

বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

15

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয় সরকার

16

শান্ত-মুমিনুলের জুটিতে স্বস্তি বাংলাদেশ শিবিরে

17

ব্যবসায়ী হত্যার আড়াই বছর পর পিবিআইয়ের রহস্য উদঘাটন, গ্রেফতার

18

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

19

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

20