সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বাসে চবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ, আটক ১

বাসে চবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে আটক জসিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে লোকাল বাসে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন যাত্রীরা। 

শুক্রবার (২৪ জুলাই) বিকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি বাসে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত মোহাম্মদ জসিম (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভুজপুর এলাকার বাসিন্দা মৃত তোফায়েল আহমেদের ছেলে।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে বাড়ির উদ্দেশে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে ওঠেন ওই শিক্ষার্থী। তিনি বাসের সামনের দিকে একটি আসনে বসেছিলেন। এ সময় তার পেছনের আসনে বসা জসিম সিগারেটের ছাই ফেলার অজুহাতে বারবার শরীরে স্পর্শ করেন। ভুক্তভোগী প্রতিবাদ করলে অভিযুক্ত তার সঙ্গে অসদাচরণ করেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাসের অন্য যাত্রীরা হস্তক্ষেপ করেন। পরে হাটহাজারী এলাকায় অভিযুক্ত, তার স্ত্রী ও সন্তান বাস থেকে নেমে যান।

তবে কিছুক্ষণ পর ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ডে বাসটি যাত্রী ওঠানামার জন্য থামলে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় সেখানে এসে আবার বাসে ওঠেন। এরপর তিনি ওই শিক্ষার্থীর চুল ধরে টান দেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেন।

এ সময় বাসের যাত্রী, চালক ও সহকারীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ওই ব্যক্তি সিগারেটের ছাই ফেলার অজুহাতে আমার শরীরে হাত দেন। আমি প্রতিবাদ করলে তিনি আমাকে হুমকি দিতে থাকেন। যাত্রীরা তাকে বাস থেকে নামিয়ে দিলেও পরে আবার বাসে উঠে আমার চুল ধরে টান দেন এবং শারীরিকভাবে হয়রানি করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, যাত্রীদের তাৎক্ষণিক হস্তক্ষেপের কারণেই অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় সোর্পদ করা হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় শনিবার অভিযুক্তকে আদালতের পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ শুরু সোমবার

1

সুনামগঞ্জে কামাল উদ্দিন কর্তৃক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স

2

২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই কারবারি গ্রেফতার

3

বাংলাদেশের ফিল্ডিংকে বিশ্বের তিন নম্বর বললেন ফিল্ডিং কোচ

4

দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ, বৃষ্টি

5

মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুদের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

6

সহকর্মীকে চড় মেরে দীর্ঘদিন পর অনুতপ্ত রিমা খান

7

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

8

দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎ

9

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

10

তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার তারকাদের সফলতার রহস্য

11

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

12

মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে আলোচিত ‘তেলাপোকা পার্টি’

13

আজও শাপলা চত্বরের গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন মনসুর, খোঁজ রাখে

14

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

15

কড়া নজরদারির মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা

16

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

17

ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল

18

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

19

ইরানই যুদ্ধে জয়ী বলে মত অধিকাংশ ইসরাইলির

20