সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান।  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানিয়েছেন।  খবর আল জাজিরার। 

নতুন দফার আলোচনা নিয়ে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই অবস্থান স্পষ্ট করেছে তেহরান। মুখপাত্র বলেন, ‘এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই।’

এদিকে তেহরান প্রস্তাব নাকচ করে দিলেও আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে।  দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।  এরইমধ্যে ইসলামাবাদে কমপক্ষে দুইটি মার্কিন সামরিক বিমান নেমেছে। ধারণা করা হচ্ছে, এতে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ছিল।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার ‘প্রতিনিধিরা’ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবে।

এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন।

এর আগে নির্দিষ্ট ‘লাল রেখা’ মানলে বৈঠকে বসার কথা জানিয়েছিল ইরান।  ইরানের এক জ্যেষ্ঠ ইরানি আইনপ্রণেতার বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এই সীমা সম্মানের সঙ্গে মানতে হবে যুক্তরাষ্ট্রকে—এমন দাবি তেহরানের। তবে শর্তগুলো প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্স অফিস কাঁপাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’: একদিনে আ

1

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

2

দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎ

3

চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

4

আল জাজিরার বিশ্লেষণ হরমুজ খুললেও অস্থির থাকবে তেলের বাজার

5

কৃষক পরিবারে সচ্ছলতা ও খাদ্য ঘাটতি পূরণে খাল খনন কর্মসূচির ব

6

আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান

7

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

8

বারবার বিসিবি সভাপতি বদল, যা বললেন কোচ

9

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

10

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

11

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

12

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

13

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে

14

শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র, আরও বিবর্ণ রিয়ালের লিগ জেতার আশা

15

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয়

16

নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম

17

আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৩

18

ঈদে নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

19

টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ

20