সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর গ্রামে চাচা-ভাতিজার সংঘর্ষে ছোট্ট এক ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনা দেখতে গেলে হঠাৎ একটি ইট এসে আরব আলীর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।‌

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিন্স মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশেই কাকা ও ভাতিজার মধ্যে মারামারি চলছিল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখতে গেলে ছোড়া ইটের আঘাতে আরব আলী গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম। আরব আলীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

1

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচ

2

দশ বিশ্বকাপের পথিক: তপন চৌধুরীর চোখে ফুটবলের পৃথিবী

3

তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী

4

চুক্তিতে না আসলে পুরো ইরান ধ্বংস করে দেওয়া হবে: ট্রাম্প

5

হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6

সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ

7

সিরাজগঞ্জে পানির পাম্পে আসছে গ্যাস, জনমনে কৌতূহল

8

যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

9

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’

10

ইরানকে বেজক্যাম্প করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে মেক্সিকো

11

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

12

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

13

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

14

নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম

15

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ন

16

হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না: জামায়াত আম

17

নাইক্ষ্যংছড়িতে অতিবর্ষণে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের শঙ্কা

18

আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে আমি ছাড়া কেউ কথা বলেনি: র

19

জুলাই হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

20