সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৪ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

আল জাজিরার বিশ্লেষণ হরমুজ খুললেও অস্থির থাকবে তেলের বাজার

হরমুজ প্রণালি খুললেও তার প্রভাব থাকবে অনেক দিন। সংগৃহীত ছবি

গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্ট হরমুজ প্রণালি থেকে ইরান অবরোধ সরালেও বিশ্ব বাজারে তেলের দাম স্বাভাবিক হতে সময় লাগবে অনেক। আল জাজিরা এক বিশ্লেষণে এমন শঙ্কা জানিয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যমটি বলছে, অনেকেই মনে করেন, যুদ্ধ শেষ বা অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তেলের প্রবাহ আবার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়।

আল জাজিরার প্রতিবেদক বাসেল গাজোগলি ব্যাখ্যা করেছেন, তেল উৎপাদন বন্ধ হয়ে গেলে তেলকূপগুলোতে জটিল প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে কূপের চাপ, তাপমাত্রা ও ভেতরের রাসায়নিক ভারসাম্য পরিবর্তিত হয়, যা পুনরায় উৎপাদন শুরু করাকে কঠিন করে তোলে।

বিশেষজ্ঞদের মতে, একটি তেলক্ষেত্র পুরোপুরি চালু করতে সময়, দক্ষ প্রকৌশল ও বিপুল ব্যয়ের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে উৎপাদন আগের পর্যায়ে ফিরতে সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইরানের বর্তমান তেল সংরক্ষণ সংকট বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ভঙ্গুরতাকেও সামনে নিয়ে এসেছে।

বিশ্ববাজারে তেলের সরবরাহে সামান্য বিঘ্নও কীভাবে বড় অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে, সেটিও এই পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় গরু চোর সন্দেহে আটক ২, গণপিটুনিতে ১ জনের মৃত্যু

1

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

2

ইসরাইলি হেফাজতে বর্বর নির্যাতনের বর্ণনা দিলেন ফ্লোটিলাকর্মী

3

রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটওয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতু

4

বরিশালে সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

5

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট

6

ঈদযাত্রায় ভাড়া তিনগুণ, পিকআপেও জায়গা নেই

7

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

8

কেন রেজাইয়ের নিয়োগ ইরানের নিরাপত্তা নীতির জন্য গুরুত্বপূর্ণ?

9

প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নে

10

রোগীর স্বজনের কাছে টিকার টাকা দাবি, সেই নার্সকে অব্যাহতি

11

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন

12

নিজের মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন রুনা লায়লা

13

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

14

নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান

15

নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী ঘটেছিল, যা বললেন মনজুর আলম

16

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রামেক হাসপাতালে রোগীদের ভোগা

17

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নে

18

তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী

19

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

20