সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

সংগৃহীত ছবি

মিশরে কৃষিশ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের বেশির ভাগই শিশু।

মঙ্গলবার (১১ আগস্ট) মিসরের সংবাদমাধ্যম আল-আহরামের খবরে বলা হয়েছে, ইসমাইলিয়া প্রদেশের আল-দাওয়াউইস এলাকার একটি সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা ৪৭। এর মধ্যে প্রায় ৩০ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী এল-কাসাসিন শহরের একটি হাসপাতালে নেওয়া হয়।

বার্তা সংস্থা এএফপিকে ওই হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিহতদের বেশির ভাগই ১৩ ও ১৪ বছর বয়সি শিশু।

সূত্রটি আরও জানায়, নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স ছিল মাত্র ১০ বছর।

স্থানীয় একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হতাহত শ্রমিকদের বেশির ভাগই শারকিয়া প্রদেশের দুটি গ্রামের বাসিন্দা। তারা ইসমাইলিয়ার একটি খামারে কাজ করতেন।

এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। 

এদিকে দেশটির সামাজিক সংহতি মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবার এবং আহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

মিশরে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের জন্য পিকআপ ট্রাকের ব্যবহার খুবই সাধারণ একটি চিত্র। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে অন্তত ১৩ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশুশ্রমে নিযুক্ত রয়েছে।

মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্যমতে, দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের হার ১০ শতাংশেরও বেশি বেড়েছে। এসব দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৫ বছরের কম বয়সি শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

1

নতুন দায়িত্ব পেলেন সেলিম রেজা

2

কুতুবদিয়া-পেকুয়ায় পানিবন্দি মানুষের মিলছে না শুকনো খাবার

3

দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপি

4

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব ঢাকা বিশ্বব

5

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল

6

মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে আলোচিত ‘তেলাপোকা পার্টি’

7

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড, যা বললেন তামান্না সেতু

8

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

9

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গ

10

বিশ্বকাপ অনিশ্চিত আরও এক ব্রাজিলিয়ানের

11

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

12

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘নিরপেক্ষতা ভঙ্গের’ অভিযোগ, পাত্তাই দিল

13

স্থানীয় সরকার নির্বাচন কবে, সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরু

14

লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম

15

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

16

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছ

17

নাহিদের তাণ্ডবে অল্পেতেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

18

প্রথমবারের মতো বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’

19

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন

20