সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৬ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পর্তুগালের চেয়ে স্পেনের মিডফিল্ড সেরা: রদ্রি

স্প্যানিশ অধিনায়ক রদ্রি।

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে স্পেন। হাইভোল্টেজ এই লড়াইয়ের আগে স্প্যানিশ অধিনায়ক রদ্রির দাবি, তাদের মিডফিল্ড পর্তুগিজদের চেয়েও শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের ডালাসে ব্যালন ডিঅর জয়ী রদ্রি, পেদ্রি এবং দানি ওলমোদের নিয়ে গড়া স্পেনের তারকাখচিত মিডফিল্ডের বিপক্ষে লড়াই করবে পর্তুগালের ভিতিনিয়া, জোয়াও নেভেস এবং ব্রুনো ফার্নান্দেস ত্রয়ী।

এর আগে সবশেষ ২০২৫ সালের ইউয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও পর্তুগাল। সেবার নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে জয় উল্লাসে মেতেছিল পর্তুগাল।

রোববার ডালাসের কটন বোল স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের রদ্রি বলেন, ‘ওরা সবসময়ই কঠিন প্রতিপক্ষ। ওরা আমাদের খুব ভালো করে চেনে, আমরাও ওদের চিনি। আমার মতে, পর্তুগাল তাদের ইতিহাসের সম্ভবত সর্বকালের সেরা দল নিয়ে এবার এসেছে। পরের রাউন্ডে যেতে হলে আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে।’

পর্তুগালের মিডফিল্ড ত্রয়ীকে বিশ্বের সেরা বলা যায় কি না— এমন প্রশ্নের জবাবে রদ্রি বলেন, ‘আমার কাছে নিজের দল এবং নিজের মিডফিল্ডই সেরা। ওদের দলে একঝাঁক তারকা ও শীর্ষ সারির খেলোয়াড় রয়েছে, যারা দলগতভাবেও দারুণ খেলে। ওদের প্রায় সব পজিশনেই শক্তি আছে, তবে আমরা মাঠে প্রমাণ করতে চাই যে আমরাই সেরা।’

চলতি বিশ্বকাপে স্পেন এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। সবশেষ রাউন্ড অব ৩২-র ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। পর্তুগাল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬-তে পা রেখেছে।

টানা ভালো খেলা প্রসঙ্গে রদ্রি যোগ করেন, ‘আমরা আরও ভালো করতে পারি। এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। আমরা জানি ঠিক কোন মুহূর্তে জ্বলে উঠতে হবে। গ্রুপ পর্বে মূলত দল গুছিয়ে নেওয়া এবং ফল বের করে আনাটা জরুরি ছিল, তবে এখন নকআউট পর্বে এসে স্পেনের আসল রূপ দেখা যাচ্ছে। সামনে বড় কিছু হতে চলেছে।’   

২০২৪ সালে ব্যালন ডিঅর জেতার পর থেকেই চোটের কারণে বেশ কঠিন সময় পার করতে হয়েছে রদ্রিকে। এমনকি এই টুর্নামেন্টের শুরুতে স্প্যানিশ গণমাধ্যমে তাকে নিয়ে কিছুটা সমালোচনাও হয়েছিল। তবে এই মিডফিল্ডার জানিয়েছেন, তিনি এখন ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরছেন।

রদ্রি বলেন, ‘এখন পুরোপুরি ফিট বোধ করছি। ম্যাচের ৯০ মিনিট জুড়েই আমার পারফরম্যান্সের উন্নতি হচ্ছে, আর আমি জানি আসল ম্যাচগুলো এখনই শুরু হচ্ছে। এটা স্পষ্ট যে আমার আরও উন্নতি করার জায়গা আছে। টুর্নামেন্ট যত এগোবে, আমাদের পারফরম্যান্স তত বাড়বে। পর্তুগালের বিপক্ষে আমাদের সেরাটাই দিতে হবে।’

রদ্রির সুরেই কথা বলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। নিজের মিডফিল্ডকে সেরা দাবি করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও নিশ্চয়ই তার খেলোয়াড়দের নিয়ে আমার মতোই ভাবেন। আমি জানি প্রতিপক্ষ দল হিসেবে ওরা অসাধারণ, কিন্তু আমি মনে করি আমার খেলোয়াড়রাই বিশ্বের সেরা।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল ও স্পেনের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

1

লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প

2

কেয়া-তৌসিফের গল্পে আসছে ‘অবশেষে তুমি এলে’

3

নাসিরনগরে পানিতে জমির সব ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

4

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়ো

5

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

6

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

7

শেরপুর সেতুতে ৩ দিন যান চলাচল বন্ধ, বিকল্প পথে চলার নির্দেশ

8

‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

9

হাসনাত ও মোশাররফ করিমকে সমর্থন জানিয়ে তাসনিম জারার ফেসবুক পো

10

সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর ‘লিভ টু আপিল’ দায়

11

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে আপত্তি, ব্যাখ্যা দি

12

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

13

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

14

পশ্চিমবঙ্গে ধর্মান্তর বিরোধী কঠোর আইন চালু করা হবে: শুভেন্দু

15

শাকিব চান ছেলে জয় নায়ক হবে, কি বলছেন অপু বিশ্বাস

16

স্বপ্নভঙ্গের পরও ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রত্যয় ভিনিসিয়ুসে

17

প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন বিকালে

18

পাহাড়ধসের শঙ্কায় বিদ্যালয় ও কলেজের ভবন

19

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারী নিহত

20