সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া

রেকর্ড গড়ার হাতছানি ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে। কিন্তু হলো না, শ্রীলংকার বিপক্ষে ১৬১ রান তাড়ায় ২৫ রানে হেরে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ।

মঙ্গলবার সিলেটে মেঘলা আবহাওয়া আর ঠান্ডা বাতাসের মধ্যেই অনুষ্ঠিত হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলা। এদিন টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলংকা। দলের হয়ে ৩৫ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেন হর্ষিতা সামারাবিক্রমা। এছাড়া ৪০ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন ইমেশা দুলানি। ৩০ বলে ৩২ রান করেন অধিনায়ক চামারি আতাপাত্তু। 

বাংলাদেশ দলের হয়ে দুই উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। 

জয় পেতে হলে বাংলাদেশকে গড়তে হতো রেকর্ড। রেকর্ড ভাঙার ম্যাচে ৭ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন স্বর্ণা আক্তার। তার ইনিংসটি ৪৫ বলে ৪টি চার আর দুটি ছক্কায় সাজানো। এছাড়া ১৪ বলে ২৩ রান করেন ওপেনার দিলারা আক্তার।

টি-টোয়েন্টিতে ২০২৩ সালের ৯ মে শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ১৪৬ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ে বাংলাদেশ।

তিন বছর পর সেই শ্রীলংকার বিপক্ষে নিজেদের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ পেয়েও তা হাতছাড়া করল বাংলাদেশ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব

1

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

2

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

3

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

4

মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন

5

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

6

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

7

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

8

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

9

সরকার বদলায়, ডিসি-এসপি বদলায়, একই চাটুকাররা সুবিধা পায়।

10

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

11

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

12

‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

13

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

14

ইয়ামাল কি বাবা হচ্ছেন? হঠাৎ এ গুঞ্জন কেন

15

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

16

প্রথমবারের মতো বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’

17

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরু

18

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20