সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

গ্রেফতারি পরোয়ানা জারির পর আমির হামজার আগাম জামিন আবেদন

সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়েছেন আমির হামজা। সংগৃহীত ছবি

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এজন্য সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়েছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) সকালে আদালতে আসেন আমির হামজা। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 

সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছিলেন।

তার অভিযোগ, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ বলে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

1

‘খেলা শেষ খোদা হাফেজ’

2

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

ছাত্রীর আত্মহত্যায় ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থ

5

নাসিম হত্যা মামলায় মূল আসামীসহ ০৯ জনের নাম চার্জশিট থেকে উধা

6

পশ্চিমবঙ্গে ধর্মান্তর বিরোধী কঠোর আইন চালু করা হবে: শুভেন্দু

7

মেসিকে টপকে রেকর্ডবুকে নাম লেখালেন নয়্যার

8

জ্বালানির সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম তেলসংকট তৈরি হচ্ছে

9

কারিগরিতে ৮ হাজারের বেশি পদ শূন্য: সংসদে শিক্ষামন্ত্রী

10

কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নে

13

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

14

নাসির তামিমার ৭ বছর সাজা হতে পারে: আইনজীবী

15

আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন, বিজেপিকে রূপাঞ্জনা

16

বাংলাদেশের ফিল্ডিংকে বিশ্বের তিন নম্বর বললেন ফিল্ডিং কোচ

17

‘শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা

18

মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার!

19

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল

20