সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে ঢুকে পড়লেন এক যুবক

বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি ঢুকে পড়ার পর এক যুবককে আটক করা হয়েছে।

নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি ঢুকে পড়ার পর এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টা ২১ মিনিটে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো যাত্রীর সেখানে প্রবেশের অনুমতি নেই। 

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টা ২১ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক কোনো বাধা ছাড়াই শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে অ্যাপ্রোন এলাকায় (যেখানে উড়োজাহাজ পার্কিং করা হয়) ঢুকে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানায়, আটক যুবকের বাড়ি মেহেরপুর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছে চলে আসেন। পরে তাকে মাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।

পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কতা জারির পর সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের পরদিনই ঘটলো এমন ঘটনা। 

বেবিচক জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

1

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

2

বিতর্কিত উদযাপন করে ফাইনালের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টি

3

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে

4

নিজের মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন রুনা লায়লা

5

মার্কিন অবরোধ ছাপিয়ে চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান

6

ঈদের আনন্দে বগুড়ার পার্কগুলোতে দর্শনার্থীদের ভিড়

7

ঈদুল আজহার শুভেচ্ছা বিএনপি মহাসচিবের

8

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে মাউশির নতুন নির্দেশনা

9

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

10

বিতর্কিত মন্তব্যে হাসিনা সরকারের ক্ষমা প্রার্থনা

11

পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব

12

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদাল

13

মেসির বিদায়ের পর এবার ধোঁয়াশা স্কালোনির ভবিষ্যৎ নিয়েও

14

আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা

15

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

16

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে ইয়াবাসহ গ্রেফ

17

শিবির আবারও গুপ্ত-মুনাফেকি রাজনীতি শুরু করেছে: নাছির

18

ইরানকে বেজক্যাম্প করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে মেক্সিকো

19

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

20