সুনামগঞ্জ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ১০ আশ্বিন ১৪৩৩ বাংলা | ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৩ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন যারা

আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। গত শুক্রবার (২২ মে) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তিনটি ক্যাটাগরি মিলিয়ে মোট ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়েছে ৩৩টি, বাকি ৬টি আর দাখিল হয়নি।

জেলা ও বিভাগ ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১) ১৯টি মনোনয়নপত্র কেনা হলেও জমা পড়েছে ১৪টি। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনটি করে এবং বরিশাল থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে। রাজশাহী, রংপুর ও সিলেট থেকে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। 

এই তিন বিভাগে আসন সংখ্যাও একটি করে, তাই মনোনয়নপত্র যাচাইয়ে উতরে গেলে রাজশাহীর মীর শাহরুল আলম সীমান্ত, রংপুরের মির্জা ফয়সাল আমিন এবং সিলেটের কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন।

সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরিতে (ক্যাটাগরি-৩) একটি আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র একজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২) যতজন মনোনয়নপত্র কিনেছিলেন, সবাই জমাও দিয়েছেন মোট ১৮ জন। বিসিবি সভাপতি তামিম ইকবালও এই ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ

1

যেভাবে সীমান্ত দিয়ে চোরাচালান হয় ভারতীয় গরু মহিষ

2

আদালতে ৪৬ লক্ষাধিক মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

3

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

চীনে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প

6

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

7

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

8

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফারজিন গনি

9

মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রিট শুনানির জন্য তালিকায়

10

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

11

জুলাই শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এনসিপির দুই এমপির শ্র

12

জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ

13

বাঘায় গরু চোর সন্দেহে আটক ২, গণপিটুনিতে ১ জনের মৃত্যু

14

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে

15

আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা

16

এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না পরীমনি, কারণ কী

17

জুলাই হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

18

১০২ রানে অলআউট বাংলাদেশ

19

‘পটাকা’র পর ঈদে নতুন গানে ফিরছেন ফারিয়া

20